শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিং’ নিয়ে সুখবর দিলেন শাহরুখ খান

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। এতে দুশ্চিন্তায় পড়েছিলেন অভিনেতার ভক্তরা। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন শাহরুখ নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন বলিউডের এই তারকা। সেখানে এক ভক্ত জানতে চান, ‘কিং’-এর মুক্তির তারিখ পরিবর্তন হচ্ছে কি না।

জবাবে শাহরুখ জানান, মুক্তির সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে সিনেমাটির টিজার, ট্রেলার বা আনুষ্ঠানিক পোস্টার এখনো প্রকাশিত হয়নি। ফলে ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

এক ভক্ত ‘কিং’ নিয়ে নতুন আপডেট জানতে চাইলে শাহরুখ জানান, দর্শকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। সিনেমা মুক্তির আগে ধাপে ধাপে বিভিন্ন ঝলক প্রকাশ করা হবে।

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে শাহরুখ বলেন, ‘কিং’-এর কাজ সহজ ছিল না। শুটিংয়ের সময় কয়েকবার গুরুতর চোট পাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ এবং সিনেমাটির বড় অংশের শুটিং শেষ হয়েছে বলে জানান।

‘ডাঙ্কি’র পর ‘কিং’ সিনেমায় অ্যাকশন ঘরানায় ফিরছেন শাহরুখ খান। সিনেমাটির অন্যতম আকর্ষণ হলো, প্রথমবার বাবা-মেয়ের চরিত্রে একই পর্দায় দেখা যাবে শাহরুখ ও সুহানা খানকে। এতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।