প্রায় দুই দশক ধরে পর্দায় নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী, মডেল নুসরাত ইমরোজ তিশা। তার সাবলীল অভিনয় সবসময়ই প্রশংসা পেয়েছে দর্শকের। শুধু তাই নয়, রূপেও আলাদাভাবে প্রশংসিত হন এই অভিনেত্রী।
তবে মডেলিংয়ের চেয়ে নিজের অভিনেত্রী সত্ত্বাকেই সবসময় বেশি গুরুত্ব দিয়ে এসেছেন তিশা। ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রশংসিত হন, তবে তার সাধারণ আউটফিট-স্টাইলই তাকে আইকনিক রেখেছে। টপস-গাউনে খুব একটা স্বাচ্ছন্দ্য নন তিনি, শাড়ির মতো সাধারণ-ট্র্যাডিশনাল পোশাকেই নিজেকে মেলে ধরতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হলো না, শাড়িতেই এবার ভক্তদের মুগ্ধ করলেন পর্দার এই প্রিয় মুখ।
সদ্য সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। তাকে সেখানে দেখা গিয়েছে চিরচেনা ট্র্যাডিশনাল লুকেই; অর্থাৎ লাল শাড়িতে। সঙ্গে কাচের চুড়ি আর অলংকার। নানা ঢঙে ক্যামেরাবন্দি হয়ছেন। কখনো মিষ্টি হাসিতে তাকিয়ে লেন্সের দিকে তাকিয়েছেন, আবার মুখ ঢেকে লাজুক হাসি দিয়ে চোখটাও বুজেছেন! অভিনেত্রীর এমন পোজ যে নজর কেড়েছে তার ভক্তদের, তা বলাই বাহুল্য। মন্তব্য ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।
ছবিগুলো প্রকাশের সঙ্গে তিশা দিয়েছেন এক বিশেষ বার্তাও! নিজেকে নাকি চুপিচুপি বদলে ফেলছেন অভিনেত্রী, এমনটাই উঠে এলো তার পোস্টের ক্যাপশনে। ছবিগুলো যুক্ত করে লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’
দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ে আগের চেয়ে উপস্থিতি কিছুটা কমলেও পরিবার, কাজ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে নিয়মিত তুলে ধরেন এই গুণী শিল্পী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।