শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টেলর সুইফটের ভোট চাওয়ার ছবি পোস্ট করায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৮:০৮ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পপ তারকা টেলর সুইফটের ছবি পোস্ট করেছেন। তাতে টেইলর সুইফট নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।
ট্রুথ সোশ্যালে গত রোববার টেলর সুইফটের ছবিসহ আরও কিছু ছবি পোস্ট করেন ট্রাম্প। ওই ছবিগুলো এক্সের (সাবেক টুইটার) স্ক্রিনশট। যেখানে দেখা যায়, সুইফট লাল, সাদা ও নীল রঙের পোশাক পরে আছেন। ক্যাপশনে লেখা, টেলর সুইফট চান আপনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেন ট্রাম্প ওই পোস্টে লিখেছেন, আমি স্বাগত জানাই! আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে।
সুইফটের অনেক ভক্ত এবং কয়েকটি নজরদারি গ্রুপ বলেছে, ট্রাম্প যেসব ছবি পোস্ট করেছেন সেগুলোর বেশির ভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এ বিষয়ে টেলর সুইফটের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে ওই মুখপাত্র কোনো উত্তর দেননি। এবারের নির্বাচনে সুইফট এখনো প্রকাশ্যে কাউকে সমর্থন দেননি। তবে ২০২০ সালে তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর রানিং মেট কমলাকে সমর্থন দিয়েছিলেন। সে বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন সুইফট।
গত সোমবার থেকে শিকাগোতে ডেমোক্রেটিক দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের যেকোনো দিন ডেমোক্রেটিক দল থেকে নভেম্বরের নির্বাচনের জন্য তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার নাম ঘোষণা করা হবে। টেলর সুইফট ছাড়াও আরও কয়েকজন নারীর ছবি পোস্ট করেছেন ট্রাম্প। তিনি যেসব ছবি পোস্ট করেছেন সেগুলোয় নারীরা সুইফটিস ফর ট্রাম্প লেখা টি–শার্ট পরে আছেন।
ব্যঙ্গাত্মক একটি প্রতিবেদনও পোস্ট করেছেন ট্রাম্প। প্রতিবেদনের শিরোনাম আইএসআইএস টেলর সুইফটের কনসার্ট ভেস্তে দেওয়ায় সুইফটিরা ট্রাম্পের দিকে ঝুঁকছেন। প্রতিবেদনটির শিরোনামের ওপরে লেখা ‘স্যাটায়ার’(ব্যঙ্গাত্মক)। একটি হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এমন বক্তব্য দেওয়ার পর এ মাসে ভিয়েনায় তিনটি কনসার্ট বাতিল করেছেন সুইফট। এই প্রেক্ষাপটে এমন ব্যঙ্গাত্মক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১৯ বছর বয়সী স্থানীয় এক তরুণকে গ্রেপ্তারও করেছে। ওই তরুণ ইসলামিক স্টেটের মতাদর্শে বিশ্বাসী।
সুইফটের ছবি ব্যবহারের বিষয়ে ট্রাম্পের নির্বাচনী শিবিরের মুখপাত্র স্টিভেন চেউংকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, সুইফটিস ফর ট্রাম্প একটি বড় আন্দোলন, যা প্রতিদিনই আরও বড় হচ্ছে। ভোক্তা অধিকার দল পাবলিক সিটিজেন বলেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হয়, ট্রাম্পের এই পোস্ট তার আরেকটি উদাহরণ। এ ধরনের ভুয়া তথ্য নির্বাচনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।