শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে কাঁদলেন বাইডেন

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৮:০৬ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে স্থানীয় সময় গত সোমবার রাতে। সম্মেলনে ভাষণ দিতে মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঞ্চে মেয়ে অ্যাশলি বাইডেনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন জো বাইডেন। পরে তাঁকে চোখের পানি মুছতে দেখা যায়। শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় শুরু হওয়া চার দিনের এই সম্মেলন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির নেতাদের এই জমায়েত এখন আগ্রহের কেন্দ্রে। সম্মেলনে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে পারাটা তাঁর জন্য সম্মানের। এই কাজকে তিনি ভালোবাসেন। তবে সবচেয়ে বেশি ভালোবাসেন দেশকে।
আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনকে চাপ দিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা। তিনি তাঁদের প্রতি ক্ষুব্ধ বলে যেসব কথা বলা হচ্ছে, তা সত্য নয় বলে উল্লেখ করেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে জয়ী করতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান বাইডেন।
সম্মেলনে সমবেত জনতার উদ্দেশে অ্যাশলি বাইডেন বলেন, তাঁর বাবা জো বাইডেন সত্যিকার অর্থে একজন কন্যাসন্তানের বাবা। তিনি নারীদের সব সময় মূল্যায়ন করেন। তাঁদের ওপর বিশ্বাস রাখেন। সম্মেলনে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তাঁর বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, আরও উন্নত একটি যুক্তরাষ্ট্র তৈরিতে তাঁরা কাজ করে যাচ্ছেন। সম্মেলনের শেষ দিন আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন।
সেদিনই মঞ্চে ওঠার কথা ছিল কমলার। কিন্তু তিনি প্রথম দিনই সম্মেলনে উপস্থিত হয়ে দলের নেতা-কর্মীদের চমকে দেন। প্রেসিডেন্ট জো বাইডেনের ঐতিহাসিক নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে নির্ধারিত সময়ের আগে সম্মেলনে আসেন বলে জানান কমলা।
সম্মেলনে অংশগ্রহণকারীরা কমলাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শুরু করেন কমলা। এ সময় তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন।
জনমত জরিপগুলোতে দেখা গেছে, নির্বাচনী প্রচারে গতি এনেছেন কমলা। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়াসহ আটটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে ব্যবধান মিটিয়ে ফেলেছেন। নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের কমলা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।
জাতীয় সম্মেলনে বক্তব্য দেন হিলারি ক্লিনটনও। তিনি মঞ্চে উঠলে করতালিতে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল। এ সময় হিলারি বলেন, আমেরিকায় কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা তা অনুভব করতে পারছেন। এমন কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছি, স্বপ্ন দেখে আসছি। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়ে পরাজিত হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি। তিনি সম্মেলনে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, তাঁরা প্রথম নারী হিসেবে কমলাকে শিগগির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসনে দেখতে পাবেন। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন কেন্দ্রের বাইরে হাজারো মানুষ গাজা-ইসরায়েল যুদ্ধে মার্কিননীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।