প্রভাত বিনোদন : মায়ের পথ ধরে বলিউডে অভিনয়ের যাত্রা শুরু শ্রীদেবীকন্যা খুশি কাপূরের। জোয়া আখতারের ‘আর্চিজ’ সিনেমা দিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন তিনি। তারকা অভিনেত্রী শ্রীদেবীর কন্যা হওয়ার সুবাদে নেটিজেনরা অনেক ছোট থেকেই খুশিকে দেখে আসছেন। বি-টাউনে পা রাখার আগে তার মুখ, নাক, ঠোঁটের গড়ন ছিল অন্য রকম। যেটা বর্তমানের সঙ্গে কোনো মিল নেই। এখন বদলে গেছে অনেক কিছুই। চেহারাতেও বড় পরিবর্তন এসেছে খুশির। অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন সেই সত্য। শ্রীদেবী কন্যা জানিয়েছেন, বি-টাউনে পা রাখার আগে তিনি নাকে অস্ত্রোপচার করিয়েছেন। যে কারণে চেহারাতে এসেছে বড় পরিবর্তন।
সম্প্রতি শ্রীদেবীর একটি পুরোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়। সেখানে কিশোরী খুশিকে দেখা যায়। ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই খুশির তখনকার ছবির সঙ্গে বর্তমান ছবির অমিল খুঁজে বের করেছেন। কেউ বলেছেন, নাকের সঙ্গে ঠোঁটেও বদল এনেছেন খুশি। সেই মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও। বলেছেন, হ্যাঁ ঠোঁট ও নাকে অস্ত্রোপচার করিয়েছেন তিনি।
খুশির অকপট স্বীকারোক্তি দেখে একজন মন্তব্য করেছেন, ‘নিজেই সবটা স্বীকার করেছেন, দেখে ভালো লাগল। আবার কেউ লিখেছেন, তার অর্থ আছে। কীভাবে খরচ করবে, সেটা তার বিষয়। মিথ্যা তো বলছে না।
উল্লেখ্য, আর্চিজ ছবিতে অভিনয়ের জন্য ট্রোলড হয়েছিলেন খুশি। আগামীতে লাভ টুডে’ ছবির হিন্দি সংস্করণে দেখা যাবে তাকে। বিপরীতে দেখা যাবে আমির খানের ছেলে জুনাইদ খানকে। সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গেও একটি ছবিতে জুটি বাঁধবেন খুশি, এমনটাই শোনা যাচ্ছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।