প্রভাত বিনোদন : অবশেষে প্রকাশ্যে এলো ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছাওয়া সিনেমার টিজার। টিজারটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। টিজারে ভিকিকে রীতিমতো চেনাই দায়। অনেকেরই মতে টিজারে ভিকি কৌশলকে চেনা যাচ্ছে না। টিজারে দেখা যাচ্ছে, ভিকি ঘোড়ার পিঠে চড়েছেন যোদ্ধাদের পোশাকে। তাকে একা হাতে শত্রুদের প্রতিহত করতেও দেখা যাচ্ছে। টিজারে ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয় এবং বাঘের সন্তানকে ছাওয়া। চলতি বছরের মে মাসে এই সিনেমার শুটিং শেষ করেন ভিকি কৌশল। এরপর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে কৃতজ্ঞতা জানান তিনি।
ভিকি লিখেছিলেন, ছাওয়ার শুটিংয়ের অত্যন্ত আবেগপ্রবণ, নাটকীয় সফর খানিক নাটক ছাড়া শেষ হতে পারত না। বৃষ্টির দেবতা আজ রীতিমতো অনুষ্ঠান করেন, ফাইনাল শট শেষ করার ঠিক পরেই।’ শুটিং শেষ করার আগেই রাশমিকা মান্দানাও গোটা টিমের হয়ে পোস্ট করেন। দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী ৬ ডিসেম্বর। ভিকি কৌশলের পোস্টে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরী প্রমুখ একাধিক তারকারা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।