২৪ঘণ্টা অনলাইন : রাতে চুল বেণি করে ঘুমাতে যাওয়ার রীতি বহুদিনের। অনেকের ধারণা, এতে চুল তাড়াতাড়ি বাড়ে। আসলেই কি তাই? এ নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে ‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদনে।
হেয়ার এক্সপার্টদের মতে, বেণি করলেই চুলের বৃদ্ধি দ্রুত হয়, এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চুল কতটা দ্রুত বাড়বে, তার অন্যতম প্রধান নিয়ামক জিনগত বৈশিষ্ট্য।এর পাশাপাশি খাদ্যাভ্যাস, জীবনযাপন, ঘুম, মানসিক চাপ এবং চুলের সামগ্রিক যত্নও চুলের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
বিশেষজ্ঞদের মতে, আলগা করে বেণি করে রাখলে চুলের উপর ঘর্ষণ ও জট পড়ার সমস্যা কিছুটা কমতে পারে। অনেক সময় খোলা চুলে ঘুমানোর সময় বালিশ বা চাদরের সঙ্গে ঘর্ষণে চুলের ডগা ক্ষতিগ্রস্ত হয়। বেণি করলে সেই ঘর্ষণ তুলনামূলকভাবে কমানো সম্ভব।
চুল খোলা রেখে ঘুমালে জটও পাকিয়ে যেতে পারে। পরে চিরুণি দিয়ে জট ছাড়ানোর সময় অতিরিক্ত টান পড়ে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। সেই জায়গায় আলগা বেণি কিছুটা সুবিধা দিতে পারে। তবে এখানেও সতর্ক থাকতে হবে। খুব শক্ত করে বেণি বাঁধা একেবারেই উচিত নয়। দীর্ঘক্ষণ চুলের গোড়ায় টান পড়লে ফলিকলের উপর চাপ তৈরি হতে পারে। এর ফলে অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো রাখতে বেণির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পুষ্টিকর ও সুষম খাবার। এর পাশাপাশি পর্যাপ্ত ঘুম, সঠিক জীবনযাপন এবং নিয়মিত চুলের যত্ন জরুরি।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।