শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে ঋণের সুদ কমাতে বললেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৭:৪১ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : চীনের সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে উল্লেখ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা যে ঋণ নিয়েছি, তার সুদের হার কমানোর দাবি তুলে ধরেছি। সেইসঙ্গে ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানোর প্রস্তাব করেছি। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজ দফতরে চীনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, চীনকে সুদের হার কমানোর বিষয়টি বলা হয়েছে। তাদের রাষ্ট্রদূত বলেছেন, এ বিষয়ে তিনি তার দেশের সরকারের সঙ্গে আলোচনা করে জানাবেন।
তিনি বলেন, চীনের রাষ্ট্রদূতকে বলা হয়েছে, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। প্রকল্পের কাজের জন্য নতুন সরকার তাদের সমর্থন দেবে। আগে অনেক প্রকল্পে অপচয় হয়েছে, তা যেন না হয়; সে বিষয়েও বলা হয়েছে। আর আগে অযাচিতভাবে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। আমরা এমন কোনও প্রকল্প আর নেবো না। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজে লাগে, এমন প্রকল্প গ্রহণ করতে হবে। তা না হলে ঋণের বোঝা বাড়ে; যা সাধারণ মানুষের ওপরই গিয়ে বর্তায়। একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনের বলা হয়েছে, সদ্য বিদায়ী সরকার মোট ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে; এ বিষয়ে উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এটা আসলেই আমাদের জন্য বড় প্রেশার। এত বড় ঋণের বোঝা নিয়ে আমরা দায়িত্ব শুরু করেছি, এটা খুবই কষ্টকর।
এদিকে বৈঠক শুরুর আগে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, বাংলাদেশে চীন যেসব প্রকল্পে যুক্ত, সেগুলো তারা চালিয়ে যেতে চান। এজন্য বর্তমান সরকারের সহেযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, সহযোগিতা পেলে প্রকল্পগুলো চালিয়ে যাওয়া সহজ হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।