শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কীভাবে নিজের ত্বকের যত্ন নেন জানালেন অভিনেত্রী মালাইকা

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৬   ০২:৫৩ পিএম
webnews24

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। মূলত নাচের দক্ষতার জন্যই বলিউডে বিশেষভাবে পরিচিত তিনি। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী এখনো রূপে অনন্য। স্বাস্থ্যকর ও আর্দ্র ত্বক ধরে রাখতে তিনি বেশ সচেতন। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের ত্বকের যত্নের রুটিন জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ত্বকের বিস্তারিত পরিচর্যার কথা ভক্তদের জানিয়েছেন মালাইকা।

ভিডিওতে তিনি জানান, দিনের শেষে কীভাবে ত্বকের যত্ন নেন তিনি। সঠিকভাবে মেকআপ তোলা থেকে শুরু করে হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করা পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছু ধাপ অনুসরণ করেন ফিটনেসপ্রেমী এই অভিনেত্রী।

মালাইকার রাতের ত্বকের পরিচর্যার রুটিনে রয়েছে ডাবল ক্লিনজিং, সিরাম ব্যবহার এবং চোখ ও ঠোঁটের যত্নসহ বেশ কিছু ধাপ।

ভিডিওতে সারাদিনের ক্লান্তির পর মেকআপ ভালোভাবে তুলে ফেলার গুরুত্বের কথা বলেন মালাইকা। তিনি ক্লিনজিং বাম দিয়ে ডাবল ক্লিনজিং পদ্ধতি অনুসরণ করেন। তার মতে, এটি মেকআপ এবং ত্বকে লেগে থাকা যেকোনো অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করে।

মেকআপের সব চিহ্ন পুরোপুরি মুছে ফেলার পর হালকা গরম পানিতে ভেজানো একটি কাপড় দিয়ে মুখ মুছে নেন তিনি। প্রথম দফায় পরিষ্কার করার পর একটি সাধারণ ক্লিনজার ব্যবহার করেন। এটিকে তিনি তার ডাবল ক্লিনজিংয়ের দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করেন। এরপর ভালোভাবে মুখ ধুয়ে নেন।

মুখ পরিষ্কার করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখার দিকে মনোযোগ দেন মালাইকা। প্রথমে মুখে মিস্ট স্প্রে করেন। এরপর হায়ালুরোনিক অ্যাসিড-ভিত্তিক একটি প্রোডাক্ট ব্যবহার করেন। পরে একটি পেপটাইড সিরামও ব্যবহার করেন। এই সিরামটি নিয়ে বর্তমানে তিনি বেশ আগ্রহী বলেও জানান।

এরপর একটি নাইট সিরাম ব্যবহার করেন মালাইকা। সিরামটি তেল-ভিত্তিক এবং এটি ব্যবহারে তিনি নিজেকে ‘আসক্ত’ বলেও উল্লেখ করেন।

এরপর চোখের ক্রিম লাগান তিনি। ত্বক কিছুটা শুষ্ক মনে হওয়ায় কয়েক ফোঁটা হাইড্রেটিং প্রোডাক্টও ব্যবহার করেন। হাতে লেগে থাকা অতিরিক্ত প্রোডাক্ট নষ্ট না করে ত্বকে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

সবশেষে ঠোঁটে এক ধরনের বাম লাগিয়ে নিজের রাতের ত্বকের যত্নের রুটিন শেষ করেন মালাইকা। ভিডিওর শেষে ভক্তদের ‘শুভরাত্রি’ জানিয়ে বিদায় নেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে অভিনেতা-প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা অরোরা। তাদের এক ছেলে রয়েছে, নাম আরহান খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

বলিউডের একাধিক ব্লকবাস্টার আইটেম গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পান মালাইকা অরোরা। বিশেষ করে ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ এবং ‘দাবাং’ ছবির ‘মুন্নি বদনাম হুই’ গানে তার নাচ হিন্দি সিনেমার ইতিহাসে আইকনিক হয়ে আছে। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।