২৪ঘণ্টা অনলাইন : রান্না হলো এক ধরনের শিল্প। কখনও রান্না খুব ভালো হয়। আবার কখনও কখনও রান্নায় একটু বেশি লবণ, কখনও বা ঝাল বেশি হতেই পারে। সব সময়ে রান্না একদম নিখুঁত হয়ও না। আবার সবাই যে রান্নায় খুব দক্ষ- এমনটাও না। তবে রান্নায় মসলা আর মনোযোগ যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে রান্না ভালো হবেই। কারণ অনেক সময় তাড়াহুড়ার কারণে রান্নার স্বাদ নষ্ট হয়। রান্নার সময় কিছু কৌশল অনুসরণ করলে সাধারণ স্বাদের খাবারও হয়ে উঠবে অসাধারণ। যেমন-
সঠিক ও ভালো মানের মসলা
রান্নার যে যে মসলা দরকার, সেগুলো ব্যবহার করুন। রান্নায় মসলার পরিমাণ যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখুন। অনেকেই মনে করে, বেশি মসলা দিলেই খাবারের স্বাদ বাড়বে। এটা ঠিক নয়। পরিমাণের চেয়ে মসলার গুণগত মান যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখুন। যদি মসলায় ভেজাল থাকে, তা হলে কোনও ভাবেই খাবারে স্বাদ আসবে না।
ম্যারিনেশন করুন সঠিক ভাবে
হাতে যদি সময় কম থাকে, তা হলে রান্নার আগে মাছ-মাংস ম্যারিনেট করে রাখুন। এতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। ম্যারিনেশনের সময়ে যেন এক ফোঁটা পানিও না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। দই ও পানি ঝরিয়ে ব্যবহার করুন।
কষানোর জন্য পর্যাপ্ত সময় দিন
খাবারে স্বাদ আনতে চাইলে রান্নার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। যত বেশি কষাবেন রান্না তত ভালো হবে। সময় কম থাকলে এমন কিছু রান্না করুন যাতে সময় কম লাগে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।