শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী জোহেইরি মোলা

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ১২:২৫ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ বিজয়ী হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় (স্থানীয় সময়) ভিয়েতনামে অনুষ্ঠিত হয় ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ১১১ জন প্রতিযোগীকে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন ২৪ বছরের মোলা। তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি।   

ডোমিনিকান রিপাবলিকের জন্য এটি দ্বিতীয় মুকুট। কারণ ১৯৮২ সালে মারিয়াসেলা আলভারেজ দেশটির প্রথম মুকুট জিতেছিলেন। এ প্রতিযোগিতায় স্পেনের এলিজাবেথ রেইনস প্রথম রানার-আপ, মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের ছবি প্রকাশের পাশাপাশি মিস ওয়ার্ল্ডের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে। ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন, দক্ষিণ আফ্রিকা—মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ছয়ে জায়গা করে নেয়।  

সান্তো ডোমিঙ্গোর ২৪ বছর বয়সি জোহেইরি মোলা একজন শিক্ষিকা, সাংবাদিক এবং সমাজকর্মী। ইবেরো-আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি। নিজ সম্প্রদায়ের শিশু ও তরুণদের ইংরেজি ভাষায় জ্ঞান প্রসারিত করার জন্য ভয়েসেস অব টুমরো’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়েছেন। প্রকল্পটির লক্ষ্য—তরুণদের ভবিষ্যতের জন্য আরো বেশি সুযোগ-সুবিধা, আত্মবিশ্বাস এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা। 

মোলা ‘ডিস্ট্রিটো ন্যাসিওনাল’-এর প্রতিনিধিত্ব করে ২০২৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক’ খেতাব জয় করেন। আমেরিকা ও ক্যারিবিয়ান মহাদেশের ‘টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হন। ভিয়েতনামে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর ফাইনালে শীর্ষ ৪০ জনের মধ্যে স্থান করে নেওয়ার পর মুকুট জিতে নেন। মোলার কাজের প্রধান অংশ শিক্ষা। কারণ স্কুলে সাহিত্য এবং সমাজবিজ্ঞান পড়ান তিনি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।