শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘পঞ্চায়েত’ নিয়ে সুখবর দিলেন নির্মাতা

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৬   ০১:১৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  অ্যাকশন ও থ্রিলারধর্মী সিরিজের ভিড়ে গ্রামীণ জীবনের সহজ-সরল গল্প দিয়ে দর্শকদের মন জয় করেছে ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির চারটি সিজন ইতোমধ্যে দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।

সচিব জি, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস ও বিকাশের মতো চরিত্রগুলোও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার সিরিজটি নিয়ে দুটি সুখবর জানিয়েছেন নির্মাতা দীপক কুমার মিশ্র।

নির্মাতা জানিয়েছেন, বর্তমানে ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনার কাজ চলছে। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে নতুন সিজনটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

তবে সবচেয়ে বড় সুখবর হলো, পঞ্চম সিজনেই শেষ হচ্ছে না ফুলেরা গ্রামের গল্প। এক সাক্ষাৎকারে পঞ্চম সিজনেই সিরিজটির সমাপ্তি হবে কি না জানতে চাইলে দীপক জানান, এমন কোনো পরিকল্পনা এখনো তাদের নেই। অর্থাৎ ভবিষ্যতে আরও সিজন নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন সিজনে ফুলেরা গ্রামের বাসিন্দাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। নির্বাচনের পর গ্রামের পরিস্থিতি, পরাজিত প্রধানজির জীবনের নতুন মোড় এবং সচিবের গল্পের পরবর্তী অধ্যায়কে ঘিরেই এগোবে কাহিনি।

‘পঞ্চায়েত’ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা ও দুর্গেশ কুমারসহ অনেকে।

নতুন সিজনটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।