শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৬   ১১:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : একসময় টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। পর্দার রসায়ন থেকে বাস্তব জীবনের সম্পর্ক—দুজনকে ঘিরে একসময় ছিল দর্শকের তুমুল আগ্রহ। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কের পথ আলাদা হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় এক দশক। দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন, গড়েছেন নতুন সম্পর্ক ও নতুন পরিচয়। এবার ‘দেশু ৭’ সিনেমার হাত ধরে দীর্ঘ ১০ বছর পর ফের জুটি হিসেবে পর্দায় ফিরছেন তাঁরা।

আর সেই প্রত্যাবর্তন ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে তাঁদের পুরনো সম্পর্ক।এরই মধ্যে অতীতের সেই সম্পর্ক এবং বর্তমান সমীকরণ নিয়ে মুখ খুলেছেন দেব। অভিনেতার কথায়, শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি। এমনকি রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্তও তাঁদের ফোনে কথা হয়েছিল।এরপর দুজন মিলে এমন একটি সিদ্ধান্ত নেন, যা তাঁদের নিজেদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে মনে করেন দেব। পারস্পরিক সম্মতিতেই সমাজমাধ্যমে একে অপরকে আনফলো ও ব্লক করে দিয়েছিলেন তাঁরা।

দেব বলেন, ‘শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি! রাজের সঙ্গে ওর বিয়ের আগের দিন পর্যন্তও আমাদের ফোনে কথা হয়েছে। তারপর একে অপরকে ব্লক করে দিই। আমরা দুজনেই চেয়েছিলাম পুরনো সম্পর্ক পেছনে ফেলে সুন্দরভাবে জীবনে এগোতে।তাই পারস্পরিক সম্মতিতে আমরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো আর ব্লক করে দিয়েছিলাম।’তার ভাষ্য অনুযায়ী, এর পেছনে কোনো তিক্ততা বা বিরোধ ছিল না। বরং পুরনো সম্পর্কের আবেগকে পেছনে ফেলে নিজেদের নতুন জীবনে মন দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। নতুন সম্পর্ক ও নতুন জীবনের প্রতি সম্মান দেখাতে অতীত থেকে কিছুটা দূরত্ব তৈরি করাই দুজনের কাছে তখন সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল।

বর্তমানে পরিস্থিতি অবশ্য সম্পূর্ণ ভিন্ন। শুভশ্রী রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। অন্যদিকে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দুজনের জীবনেই এসেছে নতুন অধ্যায়। সেই জায়গা থেকেই প্রায় এক দশক পর আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দেব ও শুভশ্রী।তবে তাঁদের এই অন-স্ক্রিন পুনর্মিলনের পেছনে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন দেব। তাঁর মতে, তাঁদের মতো পরিণত মানসিকতার মানুষ পাশে না থাকলে এই পুনর্মিলন সম্ভব হতো না। পুরনো সম্পর্কের দুই মানুষকে নতুন করে ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড় করাতে তাঁদের আস্থা ও মানসিক পরিপক্বতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‘দেশু ৭’ তাই শুধু একটি সিনেমা নয়, দেব-শুভশ্রীর ক্ষেত্রে যেন পুরনো এক অধ্যায়ের নতুন পাঠও। একসময় যাঁদের প্রেম নিয়ে সরগরম থাকত টলিপাড়া, আজ তাঁরা নিজেদের জীবনের আলাদা অধ্যায় পেরিয়ে ফের পর্দায় জুটি বেঁধেছেন। অতীতের সম্পর্ক, বিচ্ছেদ, দূরত্ব পেরিয়ে পেশাগত জায়গায় তাঁদের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের আগ্রহও এখন তুঙ্গে।বলা দরকার, প্রযোজনার পাশাপাশি ‘দেশু ৭’  পরিচালনাও করেছেন দেব নিজে। দেব-শুভশ্রী জুটি ছাড়াও এতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। আগামী ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।