২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ইউরোপে আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিংয়ে অংশ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির জোরালো সংঘর্ষ হয়। তবে বড় ধরনের আঘাত ছাড়াই নিরাপদে বেরিয়ে আসেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেস চলাকালে অজিতের গাড়িতে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের পরপরই তিনি নিজে গাড়ি থেকে বের হয়ে আসেন।
দুর্ঘটনায় অজিত গুরুতর আহত হননি বলে জানা গেছে। সঠিক নিরাপত্তা ব্যবস্থা ও রেসিং গাড়ির সুরক্ষা কাঠামোর কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
অভিনয়ের পাশাপাশি মোটরস্পোর্টসেও অজিত কুমারের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। তিনি ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ, ক্রাভেন্টিক ২৪-আওয়ার সিরিজ ও জিটি৪ ইউরোপিয়ান সিরিজের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নিজের একটি রেসিং দলও রয়েছে তার।
চলতি বছর ইতালির মুগেলো ১২ ঘণ্টার রেসে তার দল নবম স্থান অর্জন করে। এরপর স্পা ও পল রিকার্ডের মতো বিখ্যাত ট্র্যাকেও ১২ ঘণ্টার রেসে অংশ নেন তিনি।
এর আগেও রেসিং ট্র্যাকে দুর্ঘটনার মুখে পড়েছেন অজিত। ২০২৫ সালে ইতালির জিটি৪ ইউরোপিয়ান সিরিজে দুর্ঘটনার শিকার হন তিনি। একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোরশে স্প্রিন্ট চ্যালেঞ্জে তার গাড়ি দুবার উল্টে যায়।
তবে প্রতিবারই বড় ধরনের চোট থেকে রক্ষা পেয়েছেন এই তারকা। এবারের দুর্ঘটনার পরও তার গুরুতর কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রিয় অভিনেতার সুস্থতা কামনা করছেন তার ভক্তরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।