২৪ঘণ্টা অনলাইন : সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী সোমবার (২৪ আগস্ট) চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন।
এটি হবে দুই দেশের মধ্যে ২৫তম দফার সীমান্ত আলোচনা। দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ সমাধানের পথে এগিয়ে নিতে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০০৩ সাল থেকেই বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা চলছে। দোভালের এই সফরে বৈঠকটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।গত বছর নয়াদিল্লিতে ২৪তম দফা হয়েছিল। এবার তিনি প্রথমবার এই পর্যায়ের বৈঠকে বেইজিংয়ে অংশ নিচ্ছেন।
সফরের সময়টাও তাৎপর্যপূর্ণ। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন হবে। চীন এই জোটের গুরুত্বপূর্ণ সদস্য। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিল্লি আসার সম্ভাবনা নিয়ে দুই দেশই আশাবাদী, যদিও চীন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের পৃথক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, দোভালের এই সফর সেই সম্ভাবনাকে আরও জোরালো করতে পারে।
বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিই প্রধান আলোচ্য হবে বলে ধারণা। শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, দুই দেশের সম্পর্ক ভালো রাখতে হলে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা জরুরি। সীমান্ত পরিস্থিতিই অনেকটা নির্ধারণ করবে সম্পর্কের গতি।২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষের পর প্রায় চার বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে এক ধরনের অচলাবস্থা ছিল। গত বছর রাশিয়ার কাজানে মোদী-শি বৈঠকের পর থেকে ধীরে ধীরে সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে।
প্রায় ছয় বছর বন্ধ থাকার পর সম্প্রতি সিকিমের নাথুলা, হিমাচলের শিপকিলা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ দিয়ে বাণিজ্যপথ আবার খুলেছে। এর মধ্যেই অরুণাচল প্রদেশকে ঘিরে নতুন করে উত্তেজনা বেড়েছে। চীন বারবার অরুণাচলের বিভিন্ন স্থানের নামকরণ করে আসছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। এই পরিস্থিতিতেই দোভালের চীন সফর।ভারত সীমান্ত ইস্যুকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বৈঠক শুধু সীমান্ত আলোচনাই নয়, দুই দেশের মধ্যে আস্থা বাড়িয়ে বৃহত্তর সম্পর্ক উন্নয়নের পথও খুলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।