শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভীতি বাড়াচ্ছে করোনাভাইরাস : তাইওয়ানে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৬   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : তাইওয়ানে করোনাভাইরাসের নতুন ঢেউয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে গত সাত দিনে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে অন্তত ৭২ জন মারাত্মক শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি কোভিডের ঢেউয়ে এটিই এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ১১ আগস্ট  স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফোকাস তাইওয়ান।

তাইওয়ানের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) এপিডেমিক ইন্টেলিজেন্স সেন্টারের উপ-পরিচালক লি চিয়া-লিন জানান, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত তাইওয়ানে করোনাভাইরাস সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারাত্মক জটিলতায় পড়েছেন ৩৩৭ জন। এর মধ্যে মোট ৪২ জন প্রাণ হারিয়েছেন।

সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর ভিড় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২ থেকে ৮ আগস্টের মধ্যে আউটপেশেন্ট ও জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ২৪ হাজার ৬৪৫ জন কোভিড-১৯ রোগী, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি।

তবে সিডিসি জানিয়েছে, সংক্রমণ বাড়লেও পরিস্থিতি তাদের প্রাথমিক ধারণার চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সপ্তাহে সর্বোচ্চ রোগীর পূর্বাভাস সংখ্যা ৫১ হাজার থেকে কমিয়ে ২৭ হাজারে নামিয়ে আনা হয়েছে। সংস্থাটির অনুমান, চলতি আগস্টের মধ্য থেকে শেষ সপ্তাহের মধ্যে এই সংক্রমণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে।

সংক্রমণের এই তালিকায় বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। গত বছরের অক্টোবর থেকে নথিভুক্ত গুরুতর রোগীদের প্রায় ৭৩ দশমিক ৯ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। এছাড়া এদের মধ্যে ৮৪ শতাংশ ব্যক্তি আগে থেকেই কোনো না কোনো জটিল বা দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন এবং প্রায় ৯০ শতাংশ রোগীই কোভিড-১৯ রোগের সর্বশেষ সিজনাল ভ্যাকসিন গ্রহণ করেননি।

সিডিসি আরো জানিয়েছে, তাদের মজুদ তহবিলে এখনো প্রায় ১ লাখ ৪০ হাজার টিকার ডোজ রয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ডোজ আগামী ৯ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হতে যাচ্ছে, যা দ্রুত স্থানীয় সরকারগুলোর কাছে বিতরণের পরিকল্পনা করা হচ্ছে।

বৈশ্বিক অবস্থার চিত্র তুলে ধরে আনাদোলুর এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা নতুন করে বাড়ছে। পাশাপাশি চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানেও করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।