শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার আর্মি গোয়েন্দা প্রধান গাড়ি বোমা বিস্ফোরণে নিহত

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৬   ১০:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : লিবিয়া ন্যাশনাল আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ লিবিয়ার কিছু অংশ এই বাহিনী এখন নিয়ন্ত্রণ করছে।

বিবৃতিতে বলা হয়, ফাওজি মানসুরিকে সোমবার রাতে হত্যা করা হয়। তিনি স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার সময় তার গাড়িতে লাগানো বোমা বিস্ফোরিত হয়। ঘটনাটি পূর্ব লিবিয়ার বেনগাজি শহরে ঘটে।দুই হাজার এগার সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া গৃহযুদ্ধ ও সামাজিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।

বর্তমানে লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে দুটি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি হলো জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন আবদেলহামিদ জেইবা এবং যার সদর দপ্তর ত্রিপোলিতে।অন্যদিকে, বেনগাজিভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার হলেন খলিফা হাফতার।

এক বিবৃতিতে লিবিয়ান ন্যাশনাল আর্মি মানসুরির হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।একই সঙ্গে তারা ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং লিবিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা’ অব্যাহত রাখার কথা জোর দিয়ে জানিয়েছে।
সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।