শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন ছাড়া সন্তান খায় না? স্ক্রিন ছাড়াতে  ৩ ম্যাজিক ফর্মুলা!

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ১০:১৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “খাবারের থালা সামনে পেলেই শিশুর একটাই বায়না‘ফোন চাই!’ কার্টুন না চললে মুখে যেন অন্নই উঠবে না! আপনার ঘরেও কি প্রতিদিন এই একই দৃশ্য?”

সন্তানকে খাওয়াতে গিয়ে মোবাইল হাতে তুলে দেওয়ার এই অভ্যাস এখন প্রায় প্রতিটি ঘরেই মাথা ব্যথার বড় কারণ।

বলিউড তারকা কারিনা বা আলিয়া ভাটদের বিখ্যাত পুষ্টিবিদ ঋজুতা দিবেকর বলছেন ফোনের উজ্জ্বল আলো আর অ্যানিমেশন বাচ্চার মস্তিষ্ককে এমনভাবে আটকে ফেলে যে সে খাবারের স্বাদ বা পেটের ক্ষিধেই টের পায় না!

তবে হুট করে ফোন কেড়ে নিলে জেদ আরও বাড়বে। এই সমস্যা থেকে বের হতে ৩টি সহজ কৌশলের কথা জানিয়েছেন এই পুষ্টিবিদ:

নির্দিষ্ট রুটিন তৈরি: দুপুরের ও রাতের খাওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিন। সঠিক সময়ে খিদে লাগলে ফোনের চাহিদাও ধীরে ধীরে কমে আসবে।

পরিবারের সঙ্গে খাবার খাওয়া: একা না খাইয়ে বাচ্চার খাবার সাজিয়ে দিন পরিবারের সবার সঙ্গে। গল্প আর আড্ডায় ভুলেই যাবে ফোনের কথা!

‘মাইন্ডফুল ইটিং’ অভ্যাস: তাড়াহুড়ো না করে চিবিয়ে ও স্বাদের অনুভূতির মাধ্যমে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, এতে খাবারের ওপরই ওর পূর্ণ মনোযোগ তৈরি হবে।

একদিনে এই অভ্যাস পরিবর্তন অসম্ভব হলেও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আপনার সন্তানের ক্ষেত্রেও কি এই চেষ্টাগুলো কাজে লাগাতে পারেন?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।