২৪ঘন্টা অনলাইন : “আধুনিক জীবনযাত্রার অনিয়মে দ্রুত বাড়ছে ক্যানসারের ঝুঁকি! কিন্তু একটু সচেতন হয়ে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বদল আনলেই কি রোখা সম্ভব এই মরণব্যাধি?”
কিছু খাবার সরাসরি ক্যানসার না সারালেও ঘুরপথে ক্যানসার ও হৃদরোগের মতো জটিল রোগের ঝুঁকি কমাতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ক্যানসার চিকিৎসক সন্দীপ গঙ্গোপাধ্যায় জানান, কিছু নির্দিষ্ট খাবার শরীরের প্রদাহ কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে। ফলে স্থূলতা সম্পর্কিত ক্যানসার— যেমন স্তন, এন্ডোমেট্রিয়াল বা গলব্লাডার ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে আসে।
ঝুঁকি কমাতে পাতে যে খাবারগুলো রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা—
- রঙিন শাকসবজি ও ফল: ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর যা কোষের ক্ষতি রোধ করে।
- ফাইবার সমৃদ্ধ খাবার: ওটস, গোটা শস্য ও ফল অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরের অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোন বের করে দেয়।
- ওমেগা-৩ ফ্যাট: বাদাম, তিসির বীজ ও সামুদ্রিক মাছের স্বাস্থ্যকর ফ্যাট শরীরের ক্ষতিকর প্রদাহ কমায়।
- চর্বিহীন প্রোটিন: ডাল, ডিম, মাছ ও বিনস ওজন নিয়ন্ত্রণে রেখে শরীরকে চাঙ্গা রাখে।
- নিয়মিত সঠিক খাওয়া-দাওয়া এবং শরীরচর্চাই পারে সামগ্রিক স্বাস্থ্য ভালো রেখে মরণব্যাধি ক্যানসারকে দূরে রাখতে!
সূত্র
: আনন্দবাজার
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।