শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হচ্ছে নতুন ব্রিজ : পারাপারের  বিকল্প না থাকায় ভোগান্তি

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৪   ০৭:৪১ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর বাজারের ওপর দিয়ে প্রবাহিত গঙ্গা কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালের ওপর দিয়ে অপ্রশস্ত ব্রিজ ভেঙে সেখানে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন সেতু। নির্মাণাধীন সেতুটির বিকল্প চলাচলের জন্য দক্ষিণ পাশেই অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে সাঁকো। বাঁশ ও কাঠের তৈরি এই সাঁকোটি প্রায়ই ডুবে যায় জিকে খালের পানি বেড়ে। সাঁকোর ওপর পানি উঠে পড়ায় চলাচলে রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিকল্প বেইলি ব্রিজ নির্মাণের দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি। 
অপরদিকে পানি বেড়ে স্রোত বৃদ্ধি পেলে বন্ধ থাকে নির্মাণকাজ। কাজের ধীরগতিতে জনমনে প্রশ্ন জেগেছে, কবে শেষ হবে এই সেতুর নির্মাণ কাজ। আর ঝুঁকিপূর্ণ এই সাঁকোই টিকবে কতদিন।
জানা গেছে, চলতি বছরের ১৩ জুন কুষ্টিয়ার মিরপুর বাজারের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা-কপোতাক্ষ প্রধান সেচ খালের ওপর নতুন সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়। কিন্তু বিকল্প পারাপারের ব্যবস্থা না রেখেই খালের ওপর থাকা পুরাতন সেতু ভেঙে ফেলা হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সেতু দিয়ে নিয়মিত পারাপার হওয়া অসংখ্য যানবাহনসহ কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, ব্রিজের পূর্ব পাশে মিরপুর পৌরসভা এবং পশ্চিম পাশে মিরপুর থানা ও মিরপুর উপজেলা প্রশাসনের সব অফিস, ব্যাংক রয়েছে। এ ছাড়াও মিরপুরের এলাকাটিতে অনেক স্কুল ও কলেজ অবস্থিত। মিরপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ভেড়ামারা ও দৌলতপুরের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ পার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যেতেন। এ ছাড়াও প্রতিদিন শত শত শিক্ষার্থী ব্রিজটি ব্যবহার করে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মাহমুদা চৌধুরী কলেজ ও মিরপুর সরকারি বালিকা বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করে। 
মিরপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ভেড়ামারা ও দৌলতপুরের রোগী বহনকারী অনেক অ্যাম্বুলেন্স সেতুটি দিয়ে পারাপার হতো। কিন্তু গুরুত্বপূর্ণ এই সেতু ভাঙার আগে কাছাকাছি কোনও বিকল্প ব্যবস্থা না রেখে তড়িঘড়ি করে সেতুটি ভেঙে ফেলা হয়। বাঁশ দিয়ে পায়ে হেঁটে পারাপারের বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের সাকো নির্মাণ করা হলেও অনেক সময় সেটি পানিতে তলিয়ে থাকে। সাঁকোটি নড়বড়ে হওয়ার কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়। যানবাহন পারাপারের বিকল্প কোনও রাস্তা নির্মাণ না করায় মানুষ চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, আমার ছেলে স্থানীয় বর্ডার গার্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পুরাতন ব্রিজটি ভেঙে ফেলায় প্রতিদিন তাকে অনেক রাস্তা ঘুরে স্কুলে যেতে হয়। তাছাড়াও মুমূর্ষু রোগীদের নেওয়ার ক্ষেত্রে অনেক রাস্তা ঘুরে হাসপাতালে যেতে হয়। এতে অনেককে দুর্ভোগে পড়তে হচ্ছে। অতিদ্রুত ব্রিজটির নির্মাণকাজ শেষ করার দাবি জানাই।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।