শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের  বিনামূল্যে ক্যাম্প অনুষ্ঠিত 

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৪   ০৭:৪০ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায়   প্রায় ১০০০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ২০০  শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎকরা। গতকাল শনিবার রায়গঞ্জ সদর উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় ধানগড়া অধ্যাপক এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের বাস্তবায়নে  আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের  আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু কাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শুভ উদ্বোধন করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম কামরুল হাসান ( পিআরএস)৷  
অনুষ্ঠানে প্রধান অতিথি এম এম কামরুল হাসান তিনি বলেন, বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায়  স্বাগত জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত  চিকিৎসা নেয়া প্রয়োজন।  সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ।বিগত  বছর ও এবছরে  চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবাদান কার্যক্রম চলছে  সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় এ পর্যন্ত  ৬ টি চক্ষু শিবির ক্যাম্প করা হয়েছে। এতে  এলাকাবাসীকে উপকৃত করেছে। বিজয়ের এই মাসে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায় আরও অনেক চক্ষু রোগী উপকৃত হবে। সেবামূলক কর্মকা-ের প্রশংসা করে আগামীতেও সিরাজগঞ্জের বিভিন্ন   উপজেলায় নতুন ব্যাপক ভাবে চক্ষু শিবির করা হবে। তিনি সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার সম্পাদক  মোঃ সাখাওয়াৎ হোসেন,  সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম,  সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) মো. আসলাম সেখ,  রায়গন্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ক ক  মো. হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. সুরুজজ্জামান সেখ, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট), প্রমূখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ মাহি,  মো. আশিকুর রহমান আশিক,  সহকারী ইউনিট লিডার  মো. হানিফ, ইউনিট লিডার  মো. হাফিজুর রহমান, , সহ রোভার এবং স্কাউট সদস্য  ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যর উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।