২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৬২৪ জন সেনা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক হালনাগাদ তথ্যে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পেন্টাগনের তথ্যমতে, নিহত ১৮ জনের মধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে। বাকি ৪ জন নিহত হয়েছেন সাম্প্রতিক সংঘাতের সময়। অন্যদিকে, আহত ৬২৪ জনের মধ্যে ৪১৭ জন ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানকালে এবং বাকি ২০৭ জন পরবর্তী সংঘাতগুলোতে আহত হন।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংঘাতের ৪০ দিন পর গত ৮ এপ্রিল ভঙ্গুর এক যুদ্ধবিরতি ঘোষণা করে উভয় পক্ষ।
যুদ্ধবিরতির মধ্যেই ছোটখাটো হামলা অব্যাহত থাকার পর ৫ মে আনুষ্ঠানিকভাবে এই অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
অপারেশন শেষ হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকে, অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানও জাহাজ চলাচলে কড়াকড়ি বজায় রাখে।
অচল অবস্থা কাটাতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষর করে দু’দেশ। চুক্তি অনুযায়ী ৬০ দিন হামলা বন্ধ রাখার কথা থাকলেও গত ৭ জুলাই থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের এক তেলবাহী ট্যাংকারে ইরান ড্রোন হামলা চালায় বলে অভিযোগ উঠলে ফের দুই দেশের মধ্যে পুরোদমে সংঘাত ছড়িয়ে পড়ে। টানা ১৩ রাত ধরে চলে পাল্টাপাল্টি হামলা।
তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই থেকে সাময়িকভাবে আবারও হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।