২৪ঘন্টা অনলাইন : সুস্থ জীবনের আসল চাবিকাঠি লুকানো সকালের পাতে! কিন্তু ঘুম থেকে উঠেই কি যা ইচ্ছা তাই পেটে চালান করছেন? তবে অজান্তেই ডেকে আনছেন মারাত্মক শারীরিক জটিলতা!
পুষ্টিবিদদের মতে, উপোস ভাঙার ঠিক পরপরই শরীর পুষ্টি দ্রুত শুষে নেয়। তাই খালি পেটে সঠিক খাবার না পড়লে শরীর বিগড়ে যেতে বাধ্য। কিন্তু কোন ৮টি জাদুকারী খাবার বদলে দেবে আপনার স্বাস্থ্য?
প্রথমেই ভেজানো আমন্ড। রাতে ভিজিয়ে রাখা ৩-৫টি আমন্ডের খোসা ছাড়িয়ে সকালে খেলেই ডায়াবেটিস আর হৃদরোগ থাকবে একশো হাত দূরে! আর ওজন কমানোর মোক্ষম অস্ত্র? হালকা গরম জলে মধু ও লেবুর রস! যা শরীর থেকে মেদ ঝরিয়ে মেটাবলিজম বাড়িয়ে দেবে দ্বিগুণ।
যদি থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন, তবে রাতে জিরা ভেজানো জল সকালে খেলেই হরমোনের ভারসাম্য ফিরবে অলৌকিক উপায়ে। কোলেস্টেরল আর হজমের সমস্যা এক ধাক্কায় মেটাতে রাখুন পাকা পেঁপে। সঙ্গে কাঁচা আমলকি—যা রক্ত পরিষ্কার করে শরীরে আনবে ন্যাচারাল গ্লো!
প্রোটিনের শক্তিশেল হিসেবে নাশতায় রাখুন সেদ্ধ ডিম। আর ওটস-কলা দিয়ে তৈরি পরিজ নাকি কমিয়ে দেবে পেটের অ্যাসিড ও কোলেস্টেরল। আর মিষ্টির লোভ সামলাতে? মৌসুমি ফলই সেরা! ফাইবার আর ভিটামিনে ভরপুর ফল খালি পেটে খেলেই দিনভর থাকবেন চাঙ্গা ও এনার্জিতে ভরপুর!
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।