শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি কমানোই সরকারের বড় চ্যালেঞ্জ

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৪   ০৭:৩২ পিএম
webnews24

আরাফাত দাড়িয়া : নতুন সরকার গঠনের পরও তারুল্য সংকট কাটছেনা কেন্দ্রীয় ব্যাংকে। একে তো বৈদেশিক ঋণের সুদ টানতে গিয়ে হিমশিম খাচ্ছে, তার উপর রিজার্ভেও নেই পর্যাপ্ত তারুল্য। বাংলাদেশ ব্যাংক মনে করে এই সংকট কাটিয়ে উঠতে পারলে হয়তো মূল্যস্ফীতি কমানো সম্ভব এবং বাজার ব্যবস্থাও হাতের নাগালে চলে আসবে। 
মূলত, বিভিন্ন প্রকল্প হাতে নেয়ায় রিজার্ভে টান পড়ে সরকারের। অর্থের যোগান না নিয়ে ব্যয় বাড়ানো হয়। যার মূল্য দিতে হয়েছে বাংলাদেশ ব্যাংককে। একটি সূত্র নিশ্চিত করেছে, প্রকল্প বাস্তবায়নসহ নানানমুখী কাজের জন্য সরকারকে বাংলাদেশ ব্যাংক ৪১ হাজার কোটি টাকার নতুন নোট ছাপিয়ে দিয়েছে যা রীতিমতো অনৈতিক। দেশে মুদ্রা নীতি ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সেই সূত্র জানায়, কোন ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করায় নতুন নোট ছেপেছে তৎকালীন বাংলাদেশ ব্যাংক। যার ফল মূল্যস্ফীতি বেড়ে যায়। অর্থনীতিবিদরা জানিয়েছেন, সেই ঋণ পরিশোধ করে রিজাভ বাড়ানো নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,‘দেখা গেছে, বিভিন্ন ঋণ নেয়ার ক্ষেত্রে সরকার মনিটরিং করেছে কিন্তু নিজেদের ঋণ নেয়ার সময় সেই মনিটরিং করেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রনেও তাদের ভূমিকা দেখা যায়নি। কেন্দ্রীয় ব্যাংকের উচিৎ হবে আর্থিকখাতের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা। সেখানে উঠে আসবে তার কাছে কি পরিমানের পাওনা আছে, কে কত টাকা পরিশোধ করেছে। আর কোন কোন ক্ষেত্রে প্রাপ্য পাওনায় অনিশ্চিত রয়েছে।’ 
ব্যাংক খাতের খেলাপি ঋণ, মূলধন ও আমানত গ্রহনেও রয়েছে অসচ্ছ্বতা। যারা ঋণ খেলাপি তারা এখন ধেরাছোঁয়ার বাইরে। অনেকে বিদেশ পালিয়ে গেছেন বলেও জানা গেছে। এদের কাছ থেকে টাকা ফিরিয়ে আনাটাও কেন্দ্রীয় ব্যাংকের জন্য কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, আর্থিক খাতে সংস্কারের প্রাথমিক ভিত্তি হতে হবে, নীতি-আপোষকারীদের জবাবদিহির আওতায় আনা এবং খেলাপি ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার। কিন্তু সেটা কিভাবে করবে কেন্দ্রীয় ব্যাংক? তারুল্য সংকট বাংলাদেশে পুরানো। ব্যাংকাররা টাকা নেই বলে গলা ফাটালেও তৎকালীন সরকার সেটা আমলে নেয়নি। উল্টো বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে বৈদিশিক ঋণ এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে কাজ করেছে। পরে এই টাকা পরিশোধে গাফলতি হওয়ায় তারুল্য সংকট দেখা দেয়। বৈদিশিক ঋণের সুদহার পরিশোধ করাটাই এখন বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, তারুল্য সংকট কাটিয়ে উঠতে না পারলে ডলার সংকট তৈরি হবে। তখন টাকার সাথে ডলারের বিনিময় হার বেড়ে যাবে, পরিশোধ করতে হবে বাড়তি টাকা। শুধু তাই নয়, ব্যাংকগুলোকে কল মানি মার্কেটের দিকে ঝুঁকতে বাধ্য করছে। কল মানি মার্কেট হলো একটি স্বল্পমেয়াদী অর্থ বাজার, এর মাধ্যমে সংকটে থাকা ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারে।
সিপিডি একটি তথ্য থেকে জানা যায়, গত ১৫ বছরে ব্যাংক খাতের আর্থিক অনিয়মের টাকার পরিমান দাঁড়িয়েছে ৯২ হাজার কোটি টাকা। কিন্তু এই অনিয়ম কিভাবে, কেন ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই তথ্য নেই কেন্দ্রীয় ব্যাংকে। এরকম অস্বচ্ছ তথ্যের জন্য ব্যাংকগুলো পুনর্গঠন করার দাবি জানিয়েছে সিপিডি। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকগুলোকে পরবর্তি ঋণ দেয়ার যে নীতি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। দুর্বল ব্যাংক বন্ধ করা হলে আমানতকারীরা যেন তাদের অর্থ ফেরত পায় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন অর্থনীতিবিদরা। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।