শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাকুল প্রীতের ৫ লাখ টাকায় প্রথম অভিনয়

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৬   ১২:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এখন ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ। দক্ষিণী সিনেমা থেকে বলিউড-দুই অঙ্গনেই সমান সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। তবে অভিনয়ে তার যাত্রার শুরুটা ছিল একেবারেই ভিন্ন কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা গল্পই শোনালেন এই অভিনেত্রী।

রাকুল জানান, ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার কোনো স্বপ্ন বা পরিকল্পনা ছিল না তার। কলেজে পড়ার সময় হঠাৎ একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। সেই ছবির জন্য তাকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানানো হয়। একজন কলেজছাত্রীর কাছে এত বড় অংকের অর্থ ছিল অবিশ্বাস্য। তাই মূলত টাকার জন্যই তিনি অভিনয়ের প্রস্তাবে রাজি হন।

অভিনেত্রীর ভাষ্য, সে সময় তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের একটি গাড়ি কেনা। বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ির মালিক হতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।
তবে প্রথম সিনেমার কাজ শেষ হওয়ার পর অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় রাকুলের। এরপর একের পর এক নতুন ছবির প্রস্তাব আসতে থাকে। ধীরে ধীরে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন তিনি। পরে বলিউডেও সফলভাবে জায়গা করে নেন।

রাকুল বলেন, শুধু অর্থের জন্য নেওয়া একটি সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে অভিনয় জগতে আসার কোনো ইচ্ছাই ছিল না, সেখানেই আজ তিনি প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী।বর্তমানে বলিউড ও দক্ষিণী- দুই চলচ্চিত্র শিল্পেই ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। তার এই স্বীকারোক্তি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।