শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিল না আ্যালুমিনিয়াম, কোন পাত্রে রান্না করা নিরাপদ?

প্রকাশিত - ২৬ জুলাই, ২০২৬   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : কোন পাত্রে খাবার রান্না করছেন, সেটি আদৌ স্বাস্থ্যসম্মত কিনা তা ভেবে দেখেছেন? রান্নার পাত্র শুধু খাবার তৈরির একটি উপকরণ নয়, খাবারের নিরাপত্তা ও গুণগত মানের সঙ্গেও জড়িত। বর্তমানে অধিকাংশ মানুষ খাবার রান্নায় অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করেন। এই দুই ধরনের পাত্রের সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

অ্যালুমিনিয়ামের পাত্র খুব দ্রুত গরম হয় এবং তাপ সমানভাবে ছড়িয়ে দেয়। ফলে রান্না কম সময়ে সম্পন্ন হয় এবং জ্বালানির ব্যবহারও তুলনামূলক কম হয়। এ ধরনের পাত্র হালকা ও দামেও সাশ্রয়ী হওয়ায় অনেক পরিবারে এটি জনপ্রিয়। তবে সাধারণ অ্যালুমিনিয়ামের পাত্রে টমেটো, লেবু, তেঁতুল বা ভিনেগারের মতো অম্লীয় খাবার রান্না করলে সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম খাবারে মিশে যেতে পারে। যদিও সুস্থ মানুষের ক্ষেত্রে স্বল্পমাত্রার এই সংস্পর্শ সাধারণত ক্ষতিকর নয়, তবুও বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে এ ধরনের খাবার সাধারণ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না বা সংরক্ষণ না করার পরামর্শ দেন।

পুষ্টিগত দিক থেকে অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিলের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। খাবারের ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদান মূলত রান্নার সময়, তাপমাত্রা এবং রান্নার পদ্ধতির উপর নির্ভর করে। অর্থাৎ একইভাবে রান্না করলে উভয় ধরনের পাত্রেই খাবারের পুষ্টিগুণ প্রায় একই থাকে।

ভারতের পুষ্টিবিদ অরবিন্দা স্ব জানিয়েছেন, পুষ্টিগত দিক থেকে অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিলের মধ্যে বড় পার্থক্য নেই। রান্নার পাত্র হিসেবে স্টেইনলেস স্টিল সাধারণত অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি নিরাপদ ও টেকসই। স্টিলের পাত্র খাবারের সাথে বিক্রিয়া করে না এবং দীর্ঘস্থায়ী হয়, অন্যদিকে অ্যালুমিনিয়াম হালকা ও দ্রুত গরম হলেও টক জাতীয় খাবারের সাথে বিক্রিয়া করতে পারে।

তিনি জানান, স্বাস্থ্যগত নিরাপত্তা, দীর্ঘস্থায়ী ব্যবহার এবং রাসায়নিক স্থিতিশীলতার কারণে স্টেইনলেস স্টিলের পাত্র বেশি উপযোগী। তবে অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের পাত্রও নিরাপদ এবং কার্যকরী বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তাই দৈনন্দিন রান্নার জন্য ভালো মানের স্টেইনলেস স্টিল বা অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের কুকওয়্যার বেছে নেওয়াই সবচেয়ে ভালো। সূত্র: নিউজ১৮
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।