শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, তার পদত্যাগ দাবি সম্পূর্ণ অবান্তর: কঙ্গনা

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৬   ১১:৪৬ পিএম
webnews24


২৪ঘণ্টা  অনলাইন : ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিট পরীক্ষা বিতর্ক ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে আয়োজিত বিরোধীদের এই অবস্থান বিক্ষোভকে ‘জাতীয় নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বুধবার সংসদ ভবন চত্বরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ইচ্ছে করেই আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, যখন জনপথে প্রতিবাদ কর্মসূচি নির্ধারিত ছিল, তখন রাহুল গান্ধী কেন বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন? আন্দোলনকারীদের বিভিন্ন হুমকির মুখে এই ধরনের উসকানিমূলক পদক্ষেপকে দেশের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি। 

সেই সঙ্গে নিট ইস্যুতে সরকারের পদক্ষেপের প্রশংসা করে কঙ্গনা বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং এই ঘটনার কারণে তার পদত্যাগের দাবি তোলা সম্পূর্ণ অবান্তর।

অন্যদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এক বিবৃতিতে বিরোধী দলের এই প্রতিবাদকে গণতান্ত্রিক নিয়মনীতির বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার মতো একটি সাংবিধানিক পদে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের মতো উচ্চ নিরাপত্তার সংবেদনশীল এলাকায় এ ধরনের বিক্ষোভ প্রদর্শন শোভা পায় না। সরকার ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও একে ‘ঘোর পাপ’ আখ্যা দিয়ে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দিয়েছেন। তা সত্ত্বেও কংগ্রেস তরুণসমাজকে বিভ্রান্ত করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নিট পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে বসেন। পরবর্তীতে দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং সাময়িকভাবে আটক করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।