শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে  জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৯:৪৫ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদে আরও জোরেশোরে মাঠে নামতে চায় পেট্রোবাংলার গ্যাস বিতরণ কোম্পানি। সূত্রগুলো বলছে, আগে অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করতে গেলে নানামুখী রাজনৈতিক বাধা আসতো, এখন আর সেটি আসবে না। পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, তিতাস অনেকবার চেষ্টা করেও নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকার আশপাশের কিছু এলাকার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করতে পারেনি। এসব জায়গায় গ্যাস পাইপলাইন উচ্ছেদ করতে গেলেই রাজনৈতিক বাধা আসতো। এখন আর সেটি আসবে না। এই সুযোগকে কাজে লাগাতে চায় কোম্পানিগুলো।
সূত্র জানায়, জ্বালানি বিভাগের গত মাসের সমন্বয় সভায়ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। তাদের দিয়ে অবৈধ পাইপলাইন অপসারণের কাজ আরও জোরালো করার উদ্যোগ নেয়া হচ্ছিল। তবে এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার কাজ শুরু করেছে। নতুন সরকার ইতোমধ্যে তাদের অগ্রাধিকার খাত চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। এই খাতের মধ্যে বিদ্যুৎ জ্বালানি খাতও রয়েছে।
নাম প্রকাশ না করে তিতাস কোম্পানির একজন কর্মকর্তা বলেন, এমন অনেক জায়গাই রয়েছে, যেখানে তিতাস কোনও গ্যাসের লাইন দেয়নি। সেখানে একশ্রেণির মানুষ ব্যক্তিবিশেষের নাম ভাঙিয়ে গ্যাস সরবরাহ করছে। কিন্তু এতদিন এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
জ্বালানি বিভাগের একটি প্রতিবেদন বলছে, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ১০ হাজার ৭২২টি অবৈধ চুলার লাইন কাটা হয়েছে। আর এ সময়ে ২৩ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়েছে। এক মাসের এই পরিসংখ্যানে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে ৮ হাজার ৭৯৪টি চুলা অপসারণ করা হয়। এরপর গাজীপুরে এক হাজার ৭৯২টি  এবং ঢাকায় ১৩৬টি চুলার লাইন অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ২১ কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। বাকি দুই কিলোমিটার লাইন গাজীপুরের।
এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ বলেন, আমরা আগেও নানা প্রতিকূলতার মধ্যে নিয়মিত অভিযান চালিয়েছি। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, পুলিশ পুরোপুরি কাজ শুরু করেনি। সব স্বাভাবিক হয়ে এলে আমরা ব্যাপক হারে অভিযানে নামার চেষ্টা করবো।
পেট্রোবাংলা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে উদ্যোগী ভূমিকা নিলেও নানামুখী চাপ এবং বাধার কারণে সবসময় তা সফল হয়নি। তবে সরকার বদলের কারণে সফল অভিযানের আশা দেখছেন বলে জানান সংশ্লিষ্টরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।