শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৬   ১১:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। ১৮ জুলাই  কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে ইয়ামি গৌতম একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে তাঁর অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্সর সনদ পাওয়া চলচ্চিত্রগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ সদস্যের জুরি বোর্ডের নেতৃত্ব দেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জয়রাজ। ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র থেকে সেরাদের নির্বাচন করা হয়।

সেরা অভিনেত্রীর বিভাগে ইয়ামি গৌতমের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর (‘স্ত্রী ২’), সাই পল্লবী (‘আমরান’), কানি কুসরুতি (‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’) এবং আলিয়া ভাট (‘জিগরা’)। শেষ পর্যন্ত ‘আর্টিকেল ৩৭০’-এ অভিনয়ের জন্য বিজয়ী হন ইয়ামি।এদিকে সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন কার্তিক আরিয়ান ‘চন্দু চ্যাম্পিয়ন’ এবং মাম্মুট্টি ‘ভ্রমযুগম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।