২৪ঘন্টা অনলাইন: জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইরানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিশেষ করে ৮ ও ৯ জানুয়ারির বিক্ষোভ দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতায় পরিণত হয়।
ইরানি কর্তৃপক্ষ ওই আন্দোলনকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত সন্ত্রাসী তৎপরতা হিসেবে আখ্যায়িত করলেও মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর শক্তি প্রয়োগ করেছে। সরকারি হিসাব অনুযায়ী, আন্দোলন ও সহিংসতায় তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অভিযোগ, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী অনেক ক্ষেত্রে সরাসরি গুলি চালিয়েছে। এসব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে।
সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। পরে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে এবং মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূচনা হয়।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে গ্রেপ্তার অভিযান এবং মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিক্ষোভ ও সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু মানুষকে আটক করা হয়েছে।
মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এবং টুগেদার এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ECPM) জানিয়েছে, ২০২৫ সালে ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের দাবি, ১৯৮৯ সালের পর এক বছরে এটিই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে চীনের পরই ইরানের অবস্থান। সংগঠনটি মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে।
ইরানের মানবাধিকার পরিস্থিতি, বিক্ষোভ-পরবর্তী দমনপীড়ন এবং মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।