প্রভাত বিনোদন : পরিচালক নিখিল আডবাণী বর্তমানে জন আব্রাহাম এবং শর্বরীর অভিনীত তার নতুন ছবি ‘বেদা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিখিল তার নানা কাজের মাধ্যমে নিজের একটি ফ্যান বেস তৈরি করেছেন ঠিকই। কিন্তু তার প্রথম ছবি শাহরুখ খান অভিনীত ‘কাল হো না হো’ দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন। প্রথম কাজেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। এছাড়াও প্রথম ছবিতেই তিনি শাহরুখকে পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিখিল আডবাণী এরপর আর কিং খানের সঙ্গে কোনও কাজ করেননি। সম্প্রতি তিনি জানিয়েছেন যে শাহরুখের সঙ্গে আবার একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছেন। তবে তাকে নিয়ে তিনি অ্যাকশন সিনেমা বানাবেন না, নায়ককে নিয়ে পরিচালকের অন্য পরিকল্পনা রয়েছে।
সাক্ষাৎকারে এ পরিচালক জানান, তিনি একটি অ্যাকশন ছবির পরিবর্তে হলিউড রিমেকের কথা ভাবছেন। বহুল প্রশংসিত ‘কাল হো না হো’- এরপরে এসআরকে-এর সঙ্গে তার আর কাজ করার সুযোগ হয়নি। আসলে পরিচালক সুপারস্টারের জন্য উপযুক্ত চিত্রনাট্য পাচ্ছিলেন না। নিখিল আরও জানান যে, সিদ্ধার্থ আনন্দ, সুজয় এবং অন্যান্য পরিচালকরা ইতোমধ্যেই শাহরুখকে নিয়ে বেশ কিছু দারুণ দারুণ অ্যাকশন ছবি করে ফেলেছেন। তাই তিনি আর সে ধরনের ছবি করতে চান না। এবার হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ব্রিজ অফ ম্যাডিসন কাউন্টি’- এর রিমেক করার কথা ভাবছেন।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য ব্রিজ অফ ম্যাডিসন কাউন্টি’। এটি আমেরিকায় ১৯৯২ সালে রবার্ট জেমস ওয়ালার একই নামের বেস্টসেলিং উপন্যাসের উপর ভিত্তি করে বানিয়েছিলেন। ক্লিন্ট ইস্টউড, প্রযোজনা ও পরিচালনা করেছেন এবং মেরিল স্ট্রিপ ছবিতে অভিনয় করেছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।