শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মোজতবার অবস্থা নিয়ে ট্রাম্পের মন্তব্য

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৬   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’ এবং ইরানের সামরিক সক্ষমতাও প্রায় ধ্বংস হয়ে গেছে।

১৪ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তৃতীয় দফায় রাতভর হামলার পর ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীর্ষ পর্যায়ের কমান্ড কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, দেশটির নৌ ও বিমান শক্তি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হয়েছেন। বক্তব্যে তিনি ভুলক্রমে আয়াতুল্লাহ আলি খামেনির পরিবর্তে আয়াতুল্লাহ খোমেনির নাম উল্লেখ করেন। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

মোজতবা খামেনির বিষয়ে ট্রাম্প বলেন, তিনি গুরুতরভাবে আহত এবং রাজনৈতিক ও শারীরিকভাবে প্রায় অক্ষম অবস্থায় রয়েছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারির হামলার পর থেকে মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরপর থেকেই তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের সামরিক সম্পদের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, দেশটির যুদ্ধজাহাজ, উড়োজাহাজ, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য অংশ আর কার্যকর নেই।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, “চার মাস আগের ইরান আর এখনকার ইরান এক নয়। দেশটির সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে।”

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তার উত্থাপিত পরিসংখ্যান ও দাবিগুলোর স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।