২৪ঘন্টা অনলাইন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে ঘুরতে গেছেন মালদ্বীপে। নীল জলরাশি, সাদা বালুকাবেলা আর মনোরম প্রকৃতির মাঝে কাটানো নানা মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
মালদ্বীপ ভ্রমণের ছবিগুলোতে কেয়াকে দেখা গেছে ভিন্ন ভিন্ন সাজে। কখনও ক্যাজুয়াল পোশাকে, কখনও আবার শাড়িতে ধরা দিয়েছেন তিনি। তার এসব ছবি ইতোমধ্যে ভক্তদের নজর কাড়ছে।
এক ছবিতে সমুদ্রসৈকতের পাশে ক্যান্ডেল লাইট ডিনারে অংশ নিতে দেখা যায় কেয়াকে। লণ্ঠনের আলো, সাজানো খাবার আর মনোমুগ্ধকর পরিবেশে তার হাসিমাখা উপস্থিতি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
রৌদ্রোজ্জ্বল দিনে সৈকতে ব্যাকলেস ফ্লোরাল পোশাক ও সানগ্লাসে দেখা গেছে অভিনেত্রীকে। পেছনে নীল সমুদ্র আর ওয়াটার ভিলার দৃশ্য তার লুককে দিয়েছে বাড়তি আবেদন।
বিদেশের মাটিতেও বাঙালি ঐতিহ্য তুলে ধরেছেন কেয়া। মালদ্বীপের সমুদ্রঘেরা কাঠের ওয়াকওয়েতে হালকা নীল ও বেগুনি রঙের শাড়ি, হাতে লাল কাঁচের চুড়ি পরে পোজ দিয়েছেন তিনি। ছবিটি ভক্তদের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।
আরেকটি ছবিতে সমুদ্রতীরের কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূরের ঢেউ উপভোগ করতে দেখা যায় তাকে। সাদা সিল্কের গাউন, লেস শ্রাগ ও স্টাইলিশ হ্যাটে সেখানে ধরা দিয়েছেন ভিন্ন এক আভিজাত্যপূর্ণ লুকে।
সৈকতসংলগ্ন একটি ক্যাফেতেও ছবি তুলেছেন কেয়া। হালকা গোলাপি পোশাক ও সানগ্লাসে তার স্বাভাবিক ও স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।
এ ছাড়া স্বচ্ছ নীল জলরাশিতে নেমে জলকেলিতে মেতেছেন অভিনেত্রী। ফ্লোরাল প্রিন্টের পোশাকে সমুদ্রের পানিতে তোলা সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
মালদ্বীপে কাটানো এই অবকাশযাপনের মুহূর্তগুলোতে কেয়া পায়েলের গ্ল্যামারাস ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।