শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না : ঋতুপর্ণা

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৯:০৮ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : ভারতে এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও। ১৪ আগস্ট বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদী মহিলারা। এই রাত দখলের কর্মসূচিকে সমর্থনও করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও প্রতিবাদী হয়েছেন তবে একটু অন্যভাবে। ১৫ আগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন শাঁখ বাঁচিয়ে আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ভিডিও পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, ‘তিলোত্তমার ন্যায় বিচার চাই! সকল নারী তাদের ও নিরাপত্তার জন্য আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসে অপরাধী ও ধর্ষকদের শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, এত ত্যাগ ও রক্তপাতের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? ঈশ্বর, দয়া করে নারীদের ন্যায়বিচার মঞ্জুর করুন। দয়া করে নিরপরাধ নারী ও শিশুদের ধর্ষণ এবং হত্যা বন্ধ করুন। আমরা একটা নিরাপদ সমাজে বাঁচতে চাই! এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। যে সমস্ত মহিলারা রাত দখল কর্মসূচিতে যোগ দিতে পারেননি, তারা শঙ্খ বাজাতে পারেন, এমন একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়েছিল। সেই পোস্ট দেখেই শঙ্খ বাজিয়ে আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঋতুপর্ণা। 
উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।