২৪ঘন্টা অনলাইন : ইরানের পক্ষ থেকে কোনো ধরনের গুপ্তহত্যার চেষ্টা হলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
১১ জুলাই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি তাকে লক্ষ্য করে কোনো হামলা বা গুপ্তহত্যার চেষ্টা চালায়, তাহলে দেশটির বিরুদ্ধে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
তিনি আরও বলেন, সম্ভাব্য এমন পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনীকে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই প্রস্তুতির মেয়াদ আরও বাড়ানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেকোনো সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত এবং দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।
তিনি বলেন, ইরান সবসময় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রেখেছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ওয়াশিংটন কোনো সমঝোতা ভঙ্গ করলে বা আগ্রাসী পদক্ষেপ নিলে দেশটির নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গালিবাফ আরও বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে সেই সমাধান আসবে না। বরং পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
ট্রাম্পের এই মন্তব্য ও তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।