২৪ঘন্টা অনলাইন: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও আলোচনায়। এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান প্রজন্মের জীবনধারা, ডিজিটাল নির্ভরতা এবং মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে মন্তব্য করেছেন। একই সঙ্গে তরুণদের উদ্দেশে দিয়েছেন সচেতনতামূলক বার্তা।
সম্প্রতি এক পোস্টে কঙ্গনা আধুনিক ডেটিং সংস্কৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং উদ্দেশ্যহীন জীবনযাপনের সমালোচনা করেন। তার মতে, প্রযুক্তিনির্ভর নানা বিনোদন ও সম্পর্কের মাধ্যম ব্যবহার করেও অনেক তরুণ প্রকৃত সুখ ও তৃপ্তি খুঁজে পাচ্ছেন না।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের লক্ষ্য ও ক্যারিয়ার গঠনের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। নিজের শক্তি, সময় ও চিন্তাশক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করলে হতাশা, নেতিবাচকতা এবং নানা সামাজিক সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।
কঙ্গনা আরও বলেন, বর্তমান সময়ে সন্তানদের মূল্যবোধ বিচার করতে শুধু পারিবারিক পরিবেশকে দায়ী করা যথেষ্ট নয়। বরং তাদের বন্ধু, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির প্রভাবও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তার মতে, আধুনিক সমাজে মানুষ একাধিক পরিচয়ে জীবনযাপন করে এবং সামাজিক গ্রহণযোগ্যতাকে অনেক সময় ব্যক্তিগত অনুভূতির চেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই কোনো তরুণের ভুল বা অপরাধের জন্য সরাসরি পরিবারকে দায়ী করা সবসময় যৌক্তিক নয়।
কঙ্গনার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ তার বক্তব্যকে বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন, আবার কেউ একে অতিরঞ্জিত বলেও মন্তব্য করেছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।