শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যুক্ত বাংলাদেশ

প্রকাশিত - ০৭ জুলাই, ২০২৬   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দৃষ্টিহীন হয়ে পড়া প্রায় ১০ লাখ মানুষের অন্ধত্ব দূর করতে সারাদেশে বিনামূল্যে ও সুলভ মূল্যে চোখের ছানি অপারেশনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

একই সঙ্গে আগামী নভেম্বরে অ্যান্টিগায় বিশ্বের প্রথম ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ (বৈশ্বিক চক্ষু স্বাস্থ্য সম্মেলন)-এ আয়োজক দেশ অ্যান্টিগার পাশাপাশি বাংলাদেশ যৌথভাবে ‘কো-হোস্ট’ হিসেবে ভূমিকা রাখবে, যেটিতে চূড়ান্ত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্ধত্ব প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএপিবি-এর প্রধান নির্বাহী পিটার হল্যান্ডের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. এম এ মুহিত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এ মুহূর্তে প্রায় ১০ লাখ মানুষ চোখের ছানি অপারেশনের অভাবে দৃষ্টি প্রতিবন্ধী কিংবা অন্ধত্ব বরণ করে আছেন। এই বিশাল জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এ উদ্যোগটি নিয়েছেন। এই ১০ লাখ মানুষের জন্য আমরা দেশব্যাপী সুলভ মূল্যে এবং বিনামূল্যে ছানির অপারেশনের ব্যবস্থা করার বড় কর্মসূচি হাতে নিচ্ছি। সাধারণ মানুষের ভোগান্তি ও খরচ কমাতে ইতোমধ্যে এই বাজেটে চোখের ছানি অপারেশনের পর যে লেন্সটি দেওয়া হয়, তার ওপর থেকে কর (ট্যাক্স) কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে চোখের ছানি অপারেশনের খরচ এক ধাক্কায় অনেক কমে যাবে, যা দরিদ্র মানুষের চিকিৎসায় বড় স্বস্তি নিয়ে আসবে।

নভেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল সামিটের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীদের অংশগ্রহণে এই প্রথমবারের মতো বৈশ্বিক চক্ষু স্বাস্থ্য সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশ কো-হোস্ট হিসেবে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিজে এই সম্মেলনে অংশ নেওয়ার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তবে একই সময়ে কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের বৈঠক থাকায় তিনি যদি কোনো কারণে যেতে না-ও পারেন, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সেখানে কো-হোস্টের দায়িত্ব পালন করবে।

পাশাপাশি গ্রামীণ অঞ্চলের স্কুলপড়ুয়া শিশুদের চোখের সুরক্ষায় সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রামগঞ্জের অনেক শিশু চশমা ও চোখ পরীক্ষার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, যা তাদের পড়াশোনা ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইএপিবি-কে শিশুদের চোখ পরীক্ষা ও চশমা বিতরণে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। আন্তর্জাতিক এই সংস্থাটিও আমাদের পূর্ণ আশ্বাস দিয়েছে।"

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, লেন্সের দাম কমানো এবং বিনামূল্যে ১০ লাখ মানুষের ছানি অপারেশনের এই সমন্বিত উদ্যোগ ও বৈশ্বিক সংস্থার সাথে যৌথ অংশীদারত্ব দেশের চক্ষু স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন আনবে।

আইএপিবির প্রধান নির্বাহী পিটার হল্যান্ড বলেন, ২ নভেম্বর অ্যান্টিগায় অনুষ্ঠিতব্য এই গলোবাল সামিট বিশ্বনেতাদের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীরা তাদের নিজ নিজ দেশের চক্ষু স্বাস্থ্যসেবা উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে হাজির হবেন।

বাংলাদেশকে বৈশ্বিক চক্ষু স্বাস্থ্যসেবার অন্যতম পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে চোখের দৃষ্টি সুরক্ষায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। জাতিসংঘে দৃষ্টিশক্তি বিষয়ক প্রথম ঐতিহাসিক প্রস্তাবটি স্পন্সর বা উত্থাপন করেছিল বাংলাদেশ। দশকের পর দশক ধরে এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্টদের দূরদর্শী নেতৃত্বে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চক্ষু স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।আগামী নভেম্বরের গ্লোবাল সামিটে বাংলাদেশের এ জোরালো অংশীদারত্ব এবং সহ-আয়োজকের ভূমিকা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পিটার হল্যান্ড।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।