২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা আবার চালু করেছে ভারত। ফলে ভারতীয় ভিসা সেন্টারগুলোয় দেখা যাচ্ছে ভিসা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। দুই দেশের মধ্যে যাত্রী আনাগোনার সম্ভাবনা বাড়লেও এখনও ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চলাচল শুরু করা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছে ভারতীয় রেল। তবে নির্দেশ পাওয়া মাত্রই তারা ট্রেন চালাতে প্রস্তুত।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন দেশটির পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজিব সাক্সেনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে কথাবার্তা চলছে। এটি মূলত দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখনই পরিস্থিতি ঠিকঠাক মনে হবে এবং আমাদের কাছে নির্দেশ আসবে, আমরা তখনই ট্রেন চালু করব।’
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তার কারণে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় ভারতের ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি বাংলাদেশেই আটকে পড়েছিল। দীর্ঘদিন পড়ে থাকায় ট্রেনের কোচগুলো যাত্রী পরিষেবার অনুপযোগী হয়ে পড়ে। পরবর্তীতে কার্যত পরিত্যক্ত অবস্থায় সেগুলোকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়।
হঠাৎ ট্রেন চালুর নির্দেশ এলে রেল কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে রাজিব সাক্সেনা বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত কোচের মজুদ আছে। বিশেষ ট্রেনের মতো বেশ কয়েকটি কোচ একসঙ্গে করে দ্রুতই নতুন ট্রেন তৈরি করে ফেলা যাবে। এটি কোনো সমস্যা নয়। তবে আমাদের কাছে এখনও কোনো সরকারি নির্দেশনা আসেনি। ভারত ও বাংলাদেশ সরকার যখনই সিদ্ধান্ত নেবে, আমরা ট্রেন চালিয়ে দেব। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।’
স্থলপথ ও আকাশপথের পাশাপাশি ভারত-বাংলাদেশের যাতায়াতের অন্যতম সহজ ও জনপ্রিয় মাধ্যম ছিল এই রেল যোগাযোগ। ২০২৪ সালের জুলাই থেকে তিনটি ট্রেনই বন্ধ রয়েছে। এর মধ্যে কলকাতা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ২০২৪ সালের ১৬ জুলাই, কলকাতা থেকে খুলনার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ১৭ জুলাই এবং নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।