২৪ঘন্টা অনলাইন : সাইফ আলি খানের বাবা-মা ছিলেন ভিন্ধর্মী। সাইফ নিজেও দুবার ভিন্ধর্মে বিয়ে করেছেন। প্রথমে অমৃতা সিংহ, পরে কারিনা কাপূর খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন একটি কথা। তিনি প্রায়ই ছোট দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরের সঙ্গে ধর্ম নিয়ে কথা বলেন।
সাইফ বলেন, "এই বিষয়ে কথা বলতে আমি ভালবাসি। কারণ আমি নিজেও খুব ধার্মিক নই।" তিনি জানান, মা তাকে শিখিয়েছিলেন একটা কথা। ঈশ্বর একজনই। শুধু নাম অনেক। সাইফও এই শিক্ষা দিয়েছেন তার সন্তানদের। তিনি বলেন, "কোনও ধর্ম যদি ভালবাসা আর ক্ষমার শিক্ষা দেয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
নিজের ছোটবেলার গল্পও বলেন সাইফ। তিনি বড় হয়েছেন গির্জার পরিবেশে। পড়েছেন এমন স্কুলে, যেখানে দিন শুরু হত প্রার্থনায়। একবার প্রার্থনা থেকে বাঁচতে তিনি বলেছিলেন, তার ধর্ম আলাদা। কিন্তু স্কুল তখন ডেকে আনে এক মৌলবীকে। তার সেই কৌশল কাজে আসেনি।
স্কুলটি খ্রিস্টান হলেও পালন হত সব ধর্মের উৎসব। সাইফ বলেন, "বড়দিন যেমন হত, দীপাবলিও হত তেমনই। এটাই ছিল আমার শৈশব। আলাদা করে এটা নিয়ে কখনও ভাবিনি।"
সম্প্রতি ছেলে তৈমুরের সঙ্গেও ধর্ম নিয়ে কথা হয়েছে সাইফের। ছেলের ভাবনার প্রশংসাও করেন তিনি। সাইফ বলেন, "আমার মায়ের চিন্তা ছিল খোলামেলা। আমার স্ত্রীরও তাই। এটা আসলে ধর্মের চেয়ে বেশি আধ্যাত্মিকতার বিষয়।"
ভিন্ধর্মী বিয়ের কারণে কম কথা শুনতে হয়নি সাইফের পরিবারকে। বোন সোহা আলি খানও তা বলেছেন আগে। কুণাল খেমুর সঙ্গে সোহার বিয়েতেও উঠেছিল সমালোচনার ঝড়। সাইফ-কারিনার বিয়েতেও তাই হয়েছিল। সোহা বলেন, "তখন নানা অদ্ভুত শিরোনাম হয়েছিল। 'লাভ জিহাদ'-এর মতো শব্দও শুনতে হয়েছে।"
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।