শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই

প্রকাশিত - ২৭ জুন, ২০২৬   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সুস্থ জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা এবং প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ এবং জীবনধারায় ইতিবাচক পরিবর্তন অত্যন্ত জরুরি।

শনিবার (২৭ জুন) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত ‘সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা: রোগমুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তারা। আমেরিকান ওয়েলনেস সেন্টারের আয়োজনে এ সেমিনারে দেশের মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপর্ণ আলোচনা করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. মাহবুবুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ( ডব্লিউইউএসটি) ইন্টিগ্রেটিভ মেডিসিনের প্রফেসর এবং প্রখ্যাত ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ড. মজিবুল হক।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মজিবুল হক বলেন, বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন এবং প্রতি বছর লাখো মানুষ এসব রোগে প্রাণ হারাচ্ছেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং পর্যাপ্ত ঘুমের অভাব এ ধরনের রোগ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। তিনি বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের মূল কারণ, কেন এসব রোগ বাড়ছে এবং কীভাবে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তার বক্তব্যে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক সুস্থতা এবং স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। তিনি বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি পুষ্টিবিজ্ঞান, জীবনধারা পরিবর্তন এবং সমন্বিত (ইন্টিগ্রেটিভ) চিকিৎসা পদ্ধতির সমন্বিত প্রয়োগের মাধ্যমে অনেক দীর্ঘমেয়াদি রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও নির্মূল করা এবং রোগীর জীবনমান উন্নত করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম, আইসিটি বিভাগের সাবেক সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারপারসন শিশ হায়দার চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

অধ্যাপক ড. শাহজাহান খান বলেন, একটি সুস্থ্য, সচেতন ও উৎপাদনশীল জাতি গঠনে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা এবং জীবনধারাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।দেশে অল্টারনেটিভ চিকিৎসা ও গবেষণায় সরকারি বাজেট বাড়ানোর আহ্বান জানান ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম।

এদিকে, মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য এ ধরনের সেমিনার আরও বেশি প্রয়োজন বলে মত প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারপারসন শিশ হায়দার চৌধুরী।
অনুষ্ঠানের একপর্যায়ে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেলথ সায়েন্স বিভাগে অধ্যাপক হিসেবে যোগদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মজিবুল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া, আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে চিকিৎসা নিয়ে যারা সুস্থ হয়েছেন, তারা অনুষ্ঠানে তাদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।