২৪ঘন্টা অনলাইন : পশ্চিম ইউরোপ পুড়িয়ে দেওয়া এই তাপপ্রবাহ এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও সবচেয়ে বিস্তৃত, এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট জলবায়ু সংকট ছাড়া এটি ঘটাই সম্ভব ছিল না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ইউরোপের ৮৫০টি বড় শহরের মধ্যে প্রায় অর্ধেকই তাপমাত্রা ও আর্দ্রতার মিশ্রণে সবচেয়ে ভয়াবহ তাপজনিত চাপের মুখে পড়েছে বলে গবেষণায় দেখা গেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যে জুন মাসের রেকর্ড তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস (সমারসেটে) রেকর্ড করা হয়েছে, এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন স্থানে জরুরি চিকিৎসা সেবার চাহিদা তীব্রভাবে বেড়ে গেছে, কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে।
২০২২ সালের গ্রীষ্মে ইউরোপে তাপজনিত কারণে ৬০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) জোটের বিশ্লেষণ বলছে, ২০০৩ সালে এ ধরনের তাপপ্রবাহ হলে তা ২ ডিগ্রি কম উষ্ণ হতো, আর ১৯৭৬ সালের আলোচিত তাপপ্রবাহের তুলনায় হতো ৩.৫ ডিগ্রি কম উষ্ণ। বর্তমানে রাতের অস্বস্তিকর গরম তাপমাত্রা ২০০৩ সালের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি সম্ভাব্য হয়ে উঠেছে।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষক ড. থিওডোর কিপিং বলেন, "ইউরোপের এত বিস্তৃত অঞ্চলে এর আগে কখনো এত তীব্র ও বিস্তৃত তাপপ্রবাহ হয়নি। জলবায়ু পরিবর্তন ছাড়া জুন মাসে এমন ঘটনা ঘটাই সম্ভব ছিল না।" তিনি জানান, বৃহস্পতিবার ইউরোপের অন্তত ১০ কোটি মানুষ ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রার মুখে পড়েছিলেন।
জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বের কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর প্রতি আসক্তির কারণে বেড়েই চলেছে, যদিও সমাধানও স্পষ্ট জ্বালানি রূপান্তর ও বনাঞ্চল রক্ষা।
যুক্তরাজ্যে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। ২৪ জুন লন্ডন অ্যাম্বুলেন্স সেবা একদিনে রেকর্ড ৬৪১টি প্রাণঘাতী জরুরি কল পেয়েছে। ২০২৪ সালের তুলনামূলক কম তীব্র এক তাপপ্রবাহে মাত্র ১২টি শহরেই তিন দিনে ২,৩০০-র বেশি মানুষ মারা গিয়েছিল, যাদের দুই-তৃতীয়াংশের মৃত্যুই জলবায়ু পরিবর্তন না হলে ঘটত না বলে জানিয়েছেন গবেষক ফ্রেডেরিকে অটো।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।