শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিফাত নুসরাতের নতুন রূপ

প্রকাশিত - ২৫ জুন, ২০২৬   ১২:২১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দেশীয় শোবিজে নারী গোয়েন্দাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন ডিটেকটিভ সিরিজ ‘নীহারিকা সেন’। তীর প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করছেন গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী সিফাত নুসরাত। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক, যা ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে। 

সিফাত নুসরাত জানান, সম্প্রতি প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। আরো কয়েকটি পর্ব নির্মাণের পর তীর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে সিরিজটি প্রচার শুরু হবে। এ বিষয়ে তিনি বলেন, “ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রের মাধ্যমে দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে চাই।” 

সিরিজটির প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ।বাংলাদেশে নারী গোয়েন্দা চরিত্র খুব কমই দেখা যায়। সেই জায়গা থেকে ‘নীহারিকা সেন’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে বিশ্বাস নির্মাতা নাজিরী সাগরের।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।