শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শরণার্থী দিবসে জাতিসংঘের বার্তা

প্রকাশিত - ২৩ জুন, ২০২৬   ১০:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ২০ লাখ শরণার্থীর নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে নতুন করে অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ।

বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর ২০ জুন জাতিসংঘ কর্তৃক পালিত একটি আন্তর্জাতিক দিবস। এটি বিশ্বজুড়ে শরণার্থীদের সম্মান জানানো এবং তাদের অমানবিক পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয়। ২০০১ সালের ২০ জুন প্রথম এই দিবসটি পালিত হয়। এটি ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের ৫০তম বার্ষিকীর স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।২০ জুন শুক্রবার  বিশ্ব শরণার্থী দিবসকে সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ, সহিংসতা ও নির্যাতনের কারণে নিজ দেশ ছাড়তে বাধ্য হওয়া কোটি কোটি মানুষ প্রতিদিন আশ্রয়দানকারী দেশগুলোর সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা শ্রমিক, শিক্ষার্থী, উদ্যোক্তা, শিল্পী, ক্রীড়াবিদ এবং নেতা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করছেন।

বারহাম সালিহ বলেন, নিরাপত্তার খোঁজে নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। তবে শরণার্থী হওয়া একজন মানুষের পরিচয়ের একমাত্র অংশ হতে পারে না। তারা ঘরবাড়ি হারালেও আশা হারাতে পারেন না। বর্তমানে বিশ্বের লাখো শরণার্থী মানবিক সহায়তার ওপর নির্ভরশীল অবস্থায় আটকে আছেন। তহবিল কমে যাওয়ায় তাদের জীবন আরও অনিশ্চিত হয়ে উঠছে। জরুরি সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ হলেও এটি স্থায়ী সমাধান নয়।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান বলেন, অনেক শরণার্থীর জন্য সাময়িক সংকট বছরের পর বছর, এমনকি কয়েক দশকের বাস্তবতায় পরিণত হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন করা জরুরি। শরণার্থীদের শুধু নিরাপত্তা নয়, মর্যাদার সঙ্গে নতুন জীবন গড়ার সুযোগও নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্যেই আগামী ১০ বছরের মধ্যে দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুত ও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল শরণার্থীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান তিনি। তার মতে, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে বিশ্বের অধিকাংশ শরণার্থী আশ্রয় নিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে লাখো মানুষের জীবনমান উন্নত হবে।

বিবৃতিতে বারহাম সালিহ স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধ, সংঘাত বা নির্যাতনের কারণে পালিয়ে যাওয়া মানুষ নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার অধিকার রাখবে।

বিশ্ব শরণার্থী দিবসে তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু সংহতির বার্তা নয়, বরং কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়। কারণ নিরাপত্তা খোঁজার অধিকার মানবাধিকারের মৌলিক অংশ এবং তা রক্ষা করা সবার দায়িত্ব। বিশ্বের প্রায় ৪ কোটি ২০ লাখ শরণার্থীর জন্য এই অধিকারই ভয় ও নিরাপত্তা, হতাশা ও আশা, এমনকি জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।

তিনি বিশ্ব শরণার্থী দিবসে শরণার্থীদের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং ৭৫ বছর আগে দেওয়া সুরক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।