শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লোকার্নো উৎসবে শাহরুখের চমক 

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৪   ০৯:০১ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : সুইজারল্যান্ডে আসর জমেছিল ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবের। সিনেমার মর্যাদাপূর্ণ এই আসরে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পেয়েছেন মর্যাদাপূর্ণ সম্মাননাও। এরই মধ্যে সেখানে এক চমক দেখালেন তিনি, মন জয় করে নিলেন ভক্তদের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ডে আট হাজার মানুষের উপস্থিতিতে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ সম্মাননা হাতে পান বলিউড কিং। এদিন শাহরুখ কালো শার্টের সঙ্গে ম্যাচিং জ্যাকেট ও ট্রাউজার পরে হাজির হয়েছিলেন। কিং খান বারবরের মতো এবারেও নিজের চার্মিং পার্সোনালিটি দিয়ে উপস্থিত সকলকে বশ করে নেন। উৎসবের বেশ কয়েকটি দৃশ্য ভাইরাল অনলাইনে। যাতে দেখা যাচ্ছে, সেখানে উপস্থিত সকল রীতিমতো কিং খানকে সামনে দেখতে পেয়ে হারিয়ে গেছেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি আর ভিডিও জোয়ার তোলে শাহরুখ ভক্তদের মনে।
এক ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ। সামনে বিপুল সংখ্যক জনতা। সকলের সঙ্গে হেসে কথা বলছেন কিং খান। সে মুহূর্তে, দর্শকরা সকলে মিলে 'কুছ কুছ হোতা হ্যায়' গাইতে শুরু করেন। শাহরুখও তাতে গলা মেলান। এ সময় উপস্থিত সকলের উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায়। সুপারস্টার কোরাসে তার কণ্ঠ যুক্ত করার সঙ্গে সঙ্গে জনতা উল্লাসে ফেটে পড়ে; স্মরণীয় করে তোলে পুরো মুহূর্ত। 
উল্লেখ্য, দেবদাসের স্বত্ব কিনে নিয়েছে শাহরুখেরই কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই তথ্য জানান শাহরুখ। একইসাথে সিনেমার মর্যাদাপূর্ণ এই আসরে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন বলিউডের কিং খান। ভারতীয় সিনেমা জগতে 'দেবদাস' যেন এক কালজয়ী সিনেমার নাম। সঞ্জয় লীলা বানসালির এই সিনেমাটির রয়েছে কোটি কোটি ভক্ত।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত 'দেবদাস' সিনেমার স্বত্ব নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। এবার শাহরুখ খান নিজেই জানালেন বলিউড সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে তারই প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট।  সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই তথ্য জানান শাহরুখ। একইসাথে সিনেমার মর্যাদাপূর্ণ এই আসরে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ 'পারদো আল্লা ক্যারিয়েরা' পেয়েছেন বলিউডের কিং খান।
লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে 'দেবদাস'। সেখানে শাহরুখ বলেন, "আমরা একটি প্রযোজনা সংস্থা হিসাবে এই সিনেমাটির স্বত্ব কিনেছি। আমি বেশ গর্বিত যে এটি এখন আমাদের কোম্পানির অন্তর্ভুক্ত।"
সিনেমাটির মুখ্য চরিত্রে শাহরুখ খানের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ প্রমুখ। মুক্তির দুই দশক পেরিয়ে যাওয়ার পরও এখনও এই ছবি দর্শকের মনে টাটকা এক অনুভূতি। অনেকের মতেই সিনেমাটি বিখ্যাত পরিচালক বানসালীর অন্যতম সেরা কাজ। যেখানে নিজের অভিনয় দক্ষতায় দর্শককে মন্ত্রমুগ্ধ করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।