শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় দশকের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে সরকারের বিদায়

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৪   ০৮:৫৯ পিএম
webnews24

প্রভাত বাণিজ্য : দেশে ২০১০-১১ অর্থবছরে গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১১ শতাংশ। সে হিসাবে গত প্রায় দেড় দশকের মধ্যে গত মাসের খাদ্য মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। এর আগে ২০০৭-০৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে দেশের সাধারণ মূল্যস্ফীতি ঠেকে ১২ দশমিক ৩ শতাংশে। তারপর এই প্রথম আবার তা সাড়ে ১১ শতাংশ ছাড়িয়ে গেল। 
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বণিক বার্তাকে বলেন, সরকার ভুল মুদ্রা ও রাজস্ব নীতি গ্রহণ করেছিল। দীর্ঘদিন তারা সুদের হারে পরিবর্তন আনেনি। কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশাল অংকের ঋণ নিয়েছিল, যা মূল্যস্ফীতিকে উসকে দেয়।
জুলাইয়ের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তাতে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৪ দশমিক ১০ শতাংশে।
আওয়ামী লীগ সরকারের শেষ মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিতে রেকর্ড হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ শতাংশের বেশি, যা ২০১০-১১ অর্থবছরের পর সর্বোচ্চ। এছাড়া গত মাসে সাধারণ মূল্যস্ফীতিও ছিল দুই অংকের ঘরে।
বিগত সরকারের শেষ দুই বছর দেশের মূল্যস্ফীতি ছিল ঊর্ধ্বমুখী। এ দুই বছরের প্রায় প্রতি মাসেই উচ্চ মূল্যস্ফীতিতে রেকর্ড তৈরি হয়। অর্থনীতিবিদদের মতে, সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। ফলে ছাত্র-জনতার যে অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তাতে উচ্চ মূল্যস্ফীতিও বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করেছিল। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এ অধ্যাপক বলেন, অনেক পরে গিয়ে সরকার কিছু নীতি পরিবর্তন করলেও তা কাজে আসেনি। আমদানি পণ্যের ক্ষেত্রে তারা শুল্ক ছাড় দেয়নি। ৩০ শতাংশ টাকার অবমূল্যায়ন হয়েছিল, তখন শুল্ক ছাড় দেয়া যেত। আর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কারণ তাদের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র ছিল।
বর্তমান সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কী ধরনের উদ্যোগ নিতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে। এখনো সরবরাহ ব্যবস্থা পুরোপুরি চালু হয়নি। আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিবিএসের তথ্যমতে, গত মাসে গ্রাম এলাকায় সাধারণ মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ, শহর এলাকায় ছিল ১১ দশমিক ২৭ শতাংশ। তবে গ্রাম এলাকার চেয়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল। গ্রাম এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ, শহর এলাকায় ছিল ১৪ দশমিক ২২ শতাংশ।
অর্থনীতিবিদরা মনে করেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের প্রভাবে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। মূলত এ কারণে মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণে বেড়ে যায়। 
এ বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ও বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে. মুজেরী গণমাধ্যমকে বলেন, দেশে মূল্যস্ফীতির প্রবণতা এমনিতে ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সরবরাহ ব্যবস্থায় বিঘœ ঘটেছিল; বাধাগ্রস্ত হয়েছিল যোগাযোগ ব্যবস্থা। তাই মূল্যস্ফীতি বেশি বেড়ে গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্যস্ফীতির চাপ কমে আসবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দীর্ঘ দুই বছর ধরে দেশে মূল্যস্ফীতির হার দুই অংকের ঘরে ছিল। ফলে সাধারণ মানুষের জীবনমান নিচে নেমে গেছে। সরকার কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করলেও তা যথেষ্ট ছিল না। আবার মধ্যবিত্ত শ্রেণীকেও এটা অসন্তুষ্ট করে তুলেছিল। ফলে তারা ছাত্রদের সঙ্গে মিলে রাস্তায় নেমে আসে। প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলেও বিগত সরকার কেন ব্যর্থ হয়েছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে আমাদের এখানে অন্য দেশের মতো সমন্বয় ছিল না। সিন্ডিকেটসহ বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ছিল। সুদের হার বেঁধে রাখা হয়েছিল। কয়েকটি আমদানিকারক গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছিল। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি বড় প্রভাব ফেলেছিল। আর খেলাপি ঋণের কারণে নতুন বিনিয়োগ সক্ষমতা তৈরি হয়নি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।