প্রভাত ডেস্ক : ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এক হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি। এক বিবৃতি তিনি বলেন, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে এই অভিযান অব্যাহত রাখবে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দুই দেশের মধ্যে আড়াই বছর ধরে চলা যুদ্ধে সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশের পর এমন দাবি করলেন সিরস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর এই প্রথম পাল্টা আক্রমণ হিসেবে রাশিয়ার এতটা ভেতরে ঢুকেছে ইউক্রেনীয় বাহিনী।
গত মঙ্গলবার থেকে ক্রমাগত আক্রমণ চালিয়ে কুরস্কের ৩০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় সেনারা। তারপর থেকেই তাদের আশ্চর্য আক্রমণ শুরু হয়। এই আক্রমণ ইউক্রেন সেনাদের মনোবল বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক বিশ্লেষক বলছেন, কৌশলটি ইউক্রেনের জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ সামরিক সূত্র জানিয়েছে, এই আক্রমণের ফলে মস্কো এতোটাই ক্ষুব্ধ হবে যে ইউক্রেনের অবকাঠামো ও জনসংখ্যার ওপর হামলা দ্বিগুন করতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া অন্যদের দুয়ারে যুদ্ধ এনেছিল। এখন এই যুদ্ধ আবার রাশিয়ায় ফিরে যাচ্ছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে প্রধান উসকানি হিসেবে বর্ণনা করেছেন। রুশ বাহিনীকে নিজেদের ভূখ- থেকে শত্রুকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
অবশ্য ইউক্রেনের আগ্রাসনের মুখে রুশ সরকার দেশটির পশ্চিমা অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নিয়েছে। আরও ৫৯ হাজার জনকে শিগগিরই এলাকা ছাড়তে বলেছে। এ বিষয়ে স্থানীয় গভর্নর বলেন, রাশিয়ার কুরস্ক এলাকার প্রায় ২৮টি গ্রাম বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর দখলে। এ পর্যন্ত ১২ জন বেসামরিক নিহত হয়েছেন এবং পরিস্থিতি এখনও অত্যন্ত কঠিন। তিনি পুতিনকে জানিয়েছেন, ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া অংশে এখনও প্রায় দুই হাজার রাশিয়ান রয়ে গেছে। তাদেরকে বেসমেন্টে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এদিকে ইউক্রেন সেনাদের অভিযান অব্যাহত থাকায় কুরস্কের পাশের অঞ্চল বেলগোরোদের অন্তত ১১ হাজার মানুষকে এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।