শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা দিবসের প্রতিপাদ্য: জনক থেকে জনকত্বে

প্রকাশিত - ২১ জুন, ২০২৬   ০৬:২৯ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন :  বাবা শব্দের প্রায় সমার্থক শব্দ জনক। দিবসের সাথে বিষয়টির সরাসরি যোগ থাকায়, আলাপ দিবসের উদযাপনের দিকে না গিয়ে বরং বাবা বা জনকের ধারণা নিয়েই এগিয়ে যাওয়া যাক।
বাবা শব্দটি জৈবিকতার নিগূঢ় থেকে উৎসারিত হলেও কালে কালে জাতি, গোত্র, ধর্ম, মতাদর্শ, সংস্কৃতি বা আরও অনেক বিষয়ের প্রথম উদ্‌গাতা বা অনুসারীরা জৈবিক সম্পর্কের সীমা পেরিয়েও বহু পুরুষকে "বাবা" সম্বোধন করেছেন।

শুধু জৈবিক জনকের ভূমিকাতেই কি বাবা হওয়া যায়? জীবজগতের প্রায় সকল প্রাণীর মধ্যেই একটা নির্দিষ্ট বয়ঃসীমা পর্যন্ত সন্তানের নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও দায়িত্ব নিতে দেখা যায়। জন্মের পর শিশুর নিরাপত্তা নিশ্চিত করা জীবের সাধারণ জৈব প্রবৃত্তি  এই আচরণে মানুষকে আলাদাভাবে মহান করে দেখার কিছু নেই। অপরাপর জীবের মতোই মানুষ এখানে স্বভাবজাত নিয়মেই আচরণ করে।

মানুষের সাথে অপরাপর জীবের পার্থক্য তৈরি হয় ঠিক এর পরের জায়গায়। মানুষ জৈবিকতার গণ্ডি পেরিয়েও কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ, রাষ্ট্র বা ধর্মের পিতা বা জনক হয়ে উঠতে পারে। আধুনিক মানুষ হিসেবে উদযাপনের ঠিকুজি এখানেই হওয়া উচিত বলে মনে করি। জৈবিক সম্পর্কের মাত্রা পেরিয়েই মানুষ সামষ্টিক হয়ে ওঠে, আর এই সামষ্টিকতার বোধের মধ্যেই নিহিত আছে মানুষের বিশেষত্ব  যা পৃথিবীতে এক প্রকার উদযাপনযোগ্য বিষয়ই বটে।
তবে এই সামষ্টিক জনকত্বের ধারণাকে একপাশে রেখে যদি দিবসকেন্দ্রিক ব্যক্তিগত সম্পর্কের দিকে তাকাই, তাহলে একটা প্রশ্ন এসেই যায়। দিবসের ঘুলঘুলি দিয়ে মানবিক সম্পর্কের আবদারগুলো এখন বহুধাবিভক্ত । বছরের মধ্যে ব্যক্তি একে একে অনেক সম্পর্কজাত দিবস উদযাপনের সুযোগ পায়। এসব দিবস প্রকৃত অর্থে আজকের সময়ে মানবিক সভ্যতার ঠিক কতখানি কাছাকাছি, তা খতিয়ে দেখার সময় বোধহয় এসেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে