শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের মাঝেই আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা

প্রকাশিত - ১৬ জুন, ২০২৬   ০৬:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বকাপ চলছে৷ চারিদিকে উত্তেজনা৷ এর মাঝেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল আমেরিকায়৷।ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স বেসে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার অত্যন্ত শক্তিশালী ও ঐতিহ্যবাহী বিমান ‘বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস’। এই দুর্ঘটনায় বিমানে থাকা ৮ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর।

সূত্রে জানা গিয়েছে, বিমানটি একটি ‘টেস্ট মিশন’-এ ছিল। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনাটি এতটাই জোরালো ছিল যে, কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না বলেই এয়ারফোর্স বেসের আধিকারিকরা জানিয়েছেন। 

মার্কিন বায়ুসেনা জানিয়েছে, বিমানটি মূলত রাডার আধুনিকীকরণ কর্মসূচির একটি পরীক্ষা চালাচ্ছিল। নিহতদের মধ্যে সামরিক আধিকারিকদের পাশাপাশি কয়েকজন সরকারি কর্মচারী এবং ঠিকাদারও ছিলেন। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে দুঃসংবাদ দেওয়া শুরু হয়েছে। মার্কিন সামরিক ইতিহাসে এই দুর্ঘটনার গুরুত্ব মারাত্মক। ‘বি-৫২’ কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আমেরিকার বায়ুসেনার দীর্ঘতম ও অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ।

গত শতকের পঞ্চাশের দশকে, ঠাণ্ডা যুদ্ধের আবহে তৈরী হয়েছিল এই ‘বি-৫২’ বিমান। আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা তুঙ্গে, তখন ওয়াশিংটনের এমন এক বিমানের প্রয়োজন ছিল যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুর ডেরায় পরমাণু বোমা ফেলতে পারে। সেই লক্ষ্যেই বোয়িং সংস্থা তৈরি করে ‘বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস’। ১৯৫২ সালে প্রথম আকাশে ওড়ার পর ১৯৫৫ সালে এটি মার্কিন বায়ুসেনায় পাকাপাকিভাবে যোগ দেয়।

এই বিমানের বৈশিষ্ট্য কী কী? 
প্রায় ৩১,৭০০ কিলোগ্রাম ওজনের বোমা ও মিসাইল বহনে সক্ষম।
মাঝআকাশে জ্বালানি ভরে নিয়ে বিশ্বের যেকোনও প্রান্তে হানা দিতে পারে।
 এটি সাধারণ ও পারমাণবিক- দুই ধরনের অস্ত্রই বহন ও নিক্ষেপ করতে পারে।
এর আধুনিক ‘বি-৫২এইচ’ সংস্করণটি আজও আমেরিকার পরমাণু প্রতিরোধ ব্যবস্থার প্রধান অস্ত্র।

বিগত ৭০ বছরে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ যুদ্ধের সাক্ষী এই বিমান 
ভিয়েতনাম যুদ্ধ: ষাট ও সত্তরের দশকে ‘অপারেশন লাইনব্যাকার’-সহ একাধিক অভিযানে এই বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। সেই সময় একটি ‘বি-৫২’ বিমান ভেঙে পড়েছিল ভিয়েতনামের একটি হ্রদে। সেই ধ্বংসাবশেষ আজও সেখানে রয়েছে, আর হ্রদটির নামই হয়ে গেছে ‘বি-৫২ লেক’।
 
উপসাগরীয় যুদ্ধ (১৯৯১): ইরাকের বিরুদ্ধে ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’-এ এই বিমান থেকে কার্পেট বোমাবর্ষণ করে মার্কিন পদাতিক বাহিনীকে এগিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছিল।
আফগানিস্তান ও ইরাক যুদ্ধ: ২০০১ সালে আফগানিস্তানে তালিবান ও আল-কায়েদার ঘাঁটিতে এবং ২০০৩ সালে ইরাক আক্রমণের সময় এই বিমান প্রধান ভূমিকা নেয়।
আইএসআইএস-এর বিরুদ্ধে হামলা: সিরিয়া ও ইরাকে জঙ্গি সংগঠন আইএসআইএস-এর ঘাঁটি গুঁড়িয়ে দিতেও ব্যবহার করা হয়েছিল ‘বি-৫২’।
ইরান সংঘাত: এমনকী সাম্প্রতিক কালে আমেরিকা ও ইরানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতিতেও এই ‘বি-৫২এইচ’ বিমানগুলিকে বিশেষ মিশনে মোতায়েন করা হয়েছিল।

এহেন নির্ভরযোগ্য যুদ্ধবিমানের এমন পরিণতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা মহলে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।