২৪ঘণ্টা অনলাইন : পরনে শাড়ি, কানে-গলায় গহনা, উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির চোখে-মুখে। তার হাতের মুঠোফোনের সেলফি ক্যামেরায় দৃশ্যটি ধারণ হচ্ছে। তার পেছনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। সমস্বরে তারা বলছেন—‘আর্জেন্টিনা’। সমবেত কণ্ঠে ‘আর্জেন্টিনা’ নামটি শুনে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী।
পরীমণি তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ২২ ঘণ্টায় এ ভিডিওতে রিঅ্যাক্ট পড়েছে ১ লাখ ৯ হাজারের বেশি। মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারের অধিক। আর্জেন্টিনার প্রতি পরীমণির এ ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরাও। নানা ধরনের মন্তব্য করে সেই উচ্ছ্বাসের কথা ব্যক্ত করেছেন তারা।
কয়েক দিন আগে শুরু হয়েছে ছাব্বিশের ফুটবল বিশ্বকাপ। গোটা দুনিয়া এখন ফুটবল জ্বরে ভুগছেন। অন্য সবার মতো পরীমণিরও প্রিয় দল রয়েছে, সেটি হলো—আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। এ অভিনেত্রীর ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।” মেসির খেলা দেখার সময় পরীমণির হার্টবিট বেড়ে যায়। নিজের অনুভূতির কথা খোলামেলাভাবে তুলে ধরেন তিনি। পরীমণি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।