২৪ঘণ্টা অনলাইন: অন্যান্য মৌসুমি ফলের ভিড়ে বাজারে এখন মিলছে লিচুও। শুধু স্বাদ নয়, রসালো এই ফলটি পুষ্টিগুণেও ভরপুর। তবে পুষ্টিকর হলেও এই ফলে টক্সিন রয়েছে। সঠিক উপায়ে লিচু না খেলে বমি, ডায়ারিয়া, মাথা ঘোরা, এমনকী অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। লিচু ঠিকমতো পরিষ্কার করে না খেলেও নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
এই সময়ে’র এক প্রতিবেদন বলছে, লিচুতে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি) নামে কিছু বিষাক্ত উপাদান থাকায় লিভারে গ্লুকোজ় তৈরি হতে দেয় না। এ কারণে খালি পেটে লিচু খেলে হঠাৎ করে ব্লাড সুগার লেভেল কমে যায়। এই অবস্থাকে ‘হাইপোগ্লাইসেমিয়া’বলে। যে সব বাচ্চারা অপুষ্টিতে ভোগে, তাদের ক্ষেত্রে এই অবস্থা আরও মারাত্মক হতে পারে। অনেক সময়ে এই বিষাক্ত পদার্থগুলো মস্তিষ্কে প্রদাহ তৈরি করে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সি বাচ্চা এবং যারা অপুষ্টিজনিত রোগে ভুগছে তাদের খালি পেটে লিচু খাওয়া উচিত নয়। এই ফল লিভারে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর লিচু খেলে রক্তে শর্করা কমে গিয়ে দুর্বলতা, বমি, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই অবস্থা এনসেফলাইটিস বা ব্রেন ফিভারের অন্যতম কারণ।
লিচু খাওয়ার সঠিক উপায়
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লিচু গরমে শরীরকে হাইড্রেটেড রাখে এবং শক্তি জোগায়। এই ফল খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন-
খালি পেটে লিচু খাওয়া এড়িয়ে চলুন
একসঙ্গে অনেকটা পরিমাণ লিচু খাওয়া ঠিক নয়। দিনে ৭-৮টির বেশি লিচু না খাওয়াই ভালো।খাওয়ার আগে অবশ্যই লিচু ভালো করে পরিষ্কার করে নেবেন।লিভারের সমস্যা থাকলে বা অপুষ্টিজনিত রোগে ভুগলে কিংবা ডায়াবিটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে লিচু খান।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।